আইনজীবী আবদুল বাসেতের মৃত্যুতে নিম্ন আদালতের বিচার কার্যক্রম স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০২১, ১২:২১আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১২:২১

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ‘গরিবের আইনজীবী’ খ্যাত সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদারের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধায় ঢাকার নিম্ন আদালতের সব বিচারিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (২৭ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউট তাপস কুমার পাল এ তথ্য জানান। এর আগে বাসেত মজুমদারের মৃত্যুতে হাইকোর্টের কার্যক্রমও স্থগিত করা হয়।

তপন কুমার পাল বলেন, ‘সিনিয়র আইনজীবী আব্দুল বাসেত মজুমদারের মৃত্যুতে ঢাকা আইনজীবী সমিতি শোকাহত। তার প্রতি সম্মান রেখে আজ নিম্ন আদালতের বিচার কার্যক্রম বন্ধ থাকবে।’

এর আগে আজ সকালে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি আবদুল বাতেন ও সাধারণ সম্পাদক খন্দকার মো. হযরত আলী নিম্ন আদালতের বিচারকদের কাছে আদালতের কার্যক্রম বন্ধ রাখার জন্য আবেদন করে বলেন, ‘আব্দুল বাসেত মজুমদারের মৃত্যুতে ঢাকা আইনজীবী সমিতির আইনজীবীরা শোকাহত ও মর্মাহত। তাই আমরা আজ সিদ্ধান্ত মোতাবেক সব আদালত পূর্ণ দিবস মূলতবি রাখার প্রার্থনা করছি।’

সেই আবেদনের পরিপ্রেক্ষিতে এবং বাসেত মজুমদারের প্রতি সম্মান রেখে আদালতের বিচারকরা নিম্ন আদালতের কার্যক্রম স্থগিত করেন।

এর আগে বুধবার (২৭ অক্টোবর) সকাল ৮টা ১৮ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাসেত মজুমদার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার ছেলে অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা এ তথ্য নিশ্চিত করেন।

মরহুম এই আইনজীবীর নামাজে জানাজা আজ বাদ জোহর সুপ্রিম কোর্ট‌ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে কুমিল্লার গ্রামের বাড়িতে তাকে দাফন করা হবে।

 

 

/এমএইচজে/আইএ/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি