রামপুরায় পায়ের রগ কেটে দেওয়া যুবকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০২১, ১৬:৩০আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ১৬:৩০
রাজধানীর রামপুরা এলাকায় পূর্ব-শত্রুতার জেরে শুক্রবার (২৯ অক্টোবর) আলমগীর হোসেন নামে এক যুবকের পায়ের রগ কেটে দেয় স্থানীয় সন্ত্রাসী লিমন। আজ শনিবার (৩০ অক্টোবর) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় আলমগীরের।
 
ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া। 
 
এর আগে শুক্রবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাতটায় রামপুরা বউবাজার এলাকায় আদর্শ গলিতে লিমন আলমগীরকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে পঙ্গু হাসপাতাল নেওয়া হয় তাকে। এরপর অবস্থার অবনতি হলে পুনরায় ঢামেক হাসপাতালে নিয়ে আনা হয়। ঢাকা মেডিক্যালেই মৃত্যু হয় তার।
 
উদ্ধারকারী হাসান বলেন, আলমগীর পেশায় রাজমিস্ত্রি। রামপুর বউবাজার বরফ গলিতে ভাড়া বাসা থাকেন। ওইদিন সন্ধ্যায় তিনি বাসা থেকে বের হয়ে আদর্শ গলিতে একটি দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছিলেন। এসময় পেছন থেকে এলাকার চিহ্নিত বখাটে লিমন (৩০) আলমগীরের দুই পায়ের রগ কেটে পালিয়ে যায়।
 
উদ্ধারকারীদের কয়েকজন জানিয়েছেন, লিমন ছিনতাই, চুরি, মাদক ব্যবসায় জড়িত। বেশ কিছুদিন আগে আলমগীর পুলিশের কাছে লিমন সম্পর্কে তথ্য দিয়েছিলেন। পুলিশ তাকে গ্রেফতার করেছিল। তাদের ধারণা, সে কারণেই বখাটে লিমন এ ঘটনাটি ঘটিয়েছে। 
 
রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
/এআইবি/আরটি/এমআর/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ঈদের ছুটিতে রাজধানীতে ১৫ জনের অস্বাভাবিক মৃত্যু
রাজধানীতে পশু কোরবানি দিতে গিয়ে আহত ১৩০
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম