স্ত্রীকে শ্বাসরোধ করে মেরে খালে ফেলে দেয় স্বামী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০২১, ১৫:০৬আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১৫:০৬

ঝালকাঠিতে পারভীন আক্তার নামের একজন নারীকে শ্বাসরোধের মাধ্যমে হত্যা করে খালে ফেলে দেন তার স্বামী তানজিল হাওলাদার। ঘটনার ২০ দিন পর এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বুধবার (৩ নভেম্বর) দুপুরে সিআইডি’র বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

তানজীল হাওলাদারকে মঙ্গলবার (২ নভেম্বর) কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে। স্ত্রীকে হত্যার কথা সিআইডি’র কাছে প্রাথমিকভাবে স্বীকার করেছেন তিনি।

সিআইডি’র বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর ঘটনার বিবরণে জানান, ঝালকাঠির তরুণ তানজিল হাওলাদার ঢাকার উত্তরায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন। মিরপুরের তরুণী পারভীন আক্তারের সঙ্গে তার পরিচয় ও সম্পর্ক গড়ে ওঠে। পরিবারকে না জানিয়ে বিয়ে করেন দু’জনে। কিন্তু তানজিলের পরিবার পারভীনকে পুত্রবধূ হিসেবে মেনে নিতে পারেনি।

করোনায় তানজিল চাকরি হারান। এরপর স্ত্রীকে নিয়ে ঝালকাঠি চলে যান। কিন্তু সেখানে যাওয়ার পর শ্বশুরবাড়ির কেউ পারভীনকে মেনে নেয়নি। এ কারণে সবাই তাকে নির্যাতন করতো। শ্বশুরবাড়ির নির্যাতন সহ্য না করতে পেরে মিরপুরে মায়ের বাসায় ফিরে আসেন পারভীন আক্তার। ঢাকায় এসে তিনি জানতে পারেন, তানজিল আরেকটি বিয়ে করবেন গ্রামে। তাই গত ৯ অক্টোবর আবারও ঝালকাঠি যান তিনি। কিন্তু তাকে শ্বশুরবাড়িতে উঠতে দেয়নি তানজিলের পরিবার। এরপর বিভিন্ন বাড়িতে আশ্রয় নেন পারভীন।

গত ১৩ অক্টোবর রাতে পারভীনকে ফোন করে বাইরে নিয়ে আসেন তানজিল। কথা বলতে বলতে তাদের মধ্যে ঝগড়া বেঁধে যায়। একপর্যায়ে পারভীনকে গলা টিপে হত্যা করে তানজিল। তারপর পাশের একটি খালে তার লাশ ফেলে দেয়।

/এআরআর/জেএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী