প্রতারকদের কাছে এজেন্টদের নম্বর দিয়ে টাকা পেতেন বিকাশের সাবেক কর্মকর্তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০২১, ১৬:০৪আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১৬:৫৬

বিকাশের কিশোরগঞ্জ জেলার টেরিটোরি ম্যানেজারকে প্রতারকদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তার নাম মো. তানভীর সিরাজী সিজার (৩৮)। নতুন বিকাশ এজেন্টদের নম্বর সরবরাহের বিনিময়ে প্রতারকদের কাছ থেকে ১৫ হাজার করে পেতেন তিনি। বুধবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডি’র বিশেষ পুলিশ সুপার সাইদুর রহমান সাইদ।

তবে বিকাশ কর্তৃপক্ষের দাবি, অভিযুক্ত তানভীর সিরাজী সিজার বিকাশের সাবেক কর্মকর্তা।

গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকা থেকে গতকাল মঙ্গলবার সিজারকে গ্রেফতার করা হয়। টাঙ্গাইলের একটি মামলার তদন্ত করতে গিয়ে বিকাশের এই কর্মকর্তার তথ্য পায় সিআইডি।

বিশেষ পুলিশ সুপার জানান, সিরাজী ২০১২ সালে বিকাশের টেরিটোরি ম্যানেজার হিসেবে যোগ দেন। এরপর থেকে তিনি বিকাশ এজেন্টের নম্বর প্রতারকদের কাছে সরবরাহ করতেন।

সাইদুর রহমান সাইদ বলেন, ‘প্রতারকরা বিকাশ এজেন্টদের নম্বর পেয়ে বিকাশ কর্মকর্তা সেজে ফোন দিয়ে কমিশন দেওয়ার কথা বলে পিন নম্বর সংগ্রহ করতো। এরপর এজেন্টদের অ্যাকাউন্টে থাকা সব টাকা হাতিয়ে নিতো তারা।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে মাস্টার্স করা মো. তানভীর সিরাজী অনেকদিন ধরে প্রতারণা করে আসছে বলে দাবি সিআইডি’র। তিনি এর আগে বিকাশের ঢাকা, নেত্রকোনা ও গাজীপুর জেলার টেরিটোরি ম্যানেজার ছিলেন।

সিআইডি জানায়, ফরিদপুরের প্রতারক চক্রদের সঙ্গে মিলে কাজ করতেন তানভীর সিরাজী সিজার। টাঙ্গাইল থানায় দায়ের হওয়া একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। বাদী রাসেলের দাবি, তার বিকাশ এজেন্ট নম্বর থেকে ৪ লাখ ৪৮ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্ররা। মামলায় ছয় প্রতারক গ্রেফতার হয়েছে। তাদের মধ্যে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। 

প্রতারক চক্রের সঙ্গে আর কোনও বিকাশ কর্মকর্তা জড়িত কিনা তা জানতে তদন্ত চলছে বলে জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার। তিনি বলেন, ‘বিকাশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি আমরা জানাবো।’

তবে বিকাশ কর্তৃপক্ষ বলছে, অভিযুক্ত তানভীর সিরাজী সিজার বিকাশের কর্মকর্তা নন। বিকাশের হেড অব করপোরেট কমিউনিকেশন্স শামসুদ্দিন হায়দার ডালিম জানান, শৃঙ্খলতাজনিত কারণে তাকে বিকাশ থেকে চলতি বছরের সেপ্টেম্বরে অব্যাহতি দেওয়া হয়। তদন্ত চলাকালীন আইনশৃঙ্খলা বাহিনীকে শুরু থেকেই এ বিষয়ে সহযোগিতা করেছে বিকাশ।

/এআরআর/জেএইচ/
সম্পর্কিত
এআই ‘ভয়েস ক্লোনিং’ প্রতারণা থেকে বাঁচবেন কীভাবে?
রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
মোবাইলের স্ক্রিনে ‘জয়ের’ ফাঁদ, বাস্তবে সর্বনাশ
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী