কারিগরি শিক্ষা অধিদফতরের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ নভেম্বর ২০২১, ১৯:১৬আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ১৯:১৬

কারিগরি শিক্ষা অধিদফতরের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে গোয়েন্দাদের জালে ধরা পড়েছে মো. আবির হাসান তাহা নামের এক যুবক। একই অধিদফতরের অন্য এক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে হারুন অর রশিদ নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে তেজগাঁও গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শাহাদত হোসেন সুমা। তিনি বলেন, শুক্রবার (১২ নভেম্বর) সকাল ১০টায় শুরু হওয়া কারিগরি শিক্ষা অধিদফতরের ‘অফিস সহায়ক’ পদের নির্বাচনি পরীক্ষার একটি কেন্দ্র ছিল ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউট। পরীক্ষা চলাকালে ১০৭/এ কক্ষে একজন ভুয়া পরীক্ষার্থী পাওয়া যায়। প্রবেশপত্র দেখে সন্দেহ হলে পরীক্ষক তাকে জিজ্ঞাসাবাদ করেন। এতে জানা যায় তার নাম আবির হাসান তাহা। এসময় তার কাছ থেকে একটি ইলেকট্রনিক ডিভাইস, ডিভাইসে সংযুক্ত সিম কার্ড, হেডফোন, উত্তরপত্র ও প্রবেশপত্র জব্দ করা হয়।

শাহদত হোসেন আরও বলেন, একই দিন বিকালে কারিগরি শিক্ষা অধিদফতরের স্টোর কিপার, কেয়ারটেকার, হিসাবরক্ষক, অফিস সহকারী, উচ্চমান সহকারীসহ বিভিন্ন পদে নির্বাচনি পরীক্ষা চলছিল ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটে। সেখানে কেন্দ্রে প্রবেশের সময় ১টি ইলেকট্রনিক ডিভাইস, সিম কার্ড ও হেডফোনসহ হারুন অর রশিদকে (৩১) আটক করা হয়। পরে তাদের দুজনের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা দায়ের হয়। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

/আরটি/এফএ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের