পরীমণিসহ তিন আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট গ্রহণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৫ নভেম্বর ২০২১, ১১:৩২আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ১২:৫৩

ঢাকার বনানী থানায় দায়ের হওয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চিত্রনায়িকা পরীমণিসহ তিন আসামির বিরুদ্ধে চার্জশিট আমলে নিয়ে গ্রহণ করেছেন আদালত। একই মামলার অপর দুই আসামি হলেন আশরাফুল ইসলাম দীপু ও কবির হোসেন। সোমবার (১৫ নভেম্বর) সকালে তাদের উপস্থিতিতে চার্জশিট গ্রহণ করেন মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েসের আদালত। একইসঙ্গে মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত ১০-এ বদলির আদেশ দেওয়া হয়। অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১৪ ডিসেম্বর দিনটি ধার্য করেছেন আদালত।

গত ২৬ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পরীমণিসহ তিন আসামির বিরুদ্ধে মামলার চার্জশিট গ্রহণের দিন ধার্য ছিল। সেদিন তারা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালতের ভারপ্রাপ্ত বিচারক রবিউল আলম তাদের জামিন মঞ্জুর করেন। এরই সঙ্গে আদালতের মূল বিচারক কে এম ইমরুল কায়েস ছুটিতে থাকায় অভিযোগপত্র আমলে নেওয়ার জন্য ১৫ নভেম্বর দিনটি ধার্য করেন ভারপ্রাপ্ত বিচারক।

আদালতে পরীমণি (ছবি: নাসিরুল ইসলাম)

গত ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি’র পরিদর্শক কাজী মোস্তফা কামাল পরীমণিসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এর আগে ২৮ সেপ্টেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালত দেশীয় চলচ্চিত্রের এই নায়িকার ব্যবহৃত গাড়ি, মোবাইল ফোন, ল্যাপটপসহ জব্দ করা ১৬টি আলামত তাকে ফেরত দেওয়ার নির্দেশ দেন।

আদালতে পরীমণি (ছবি: নাসিরুল ইসলাম)

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের আদালত গত ১৯ আগস্ট একদিন, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালত ১০ আগস্ট দুই দিন এবং ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ গত ৫ আগস্ট পরীমণির চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। তিন দফায় তাকে মোট সাতদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। বারবার রিমান্ডে নেওয়া নিয়ে ব্যাপক আলোচনার মধ্যে গত ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েসের আদালত ৫০ হাজার টাকার মুচলেকায় পরীমণির জামিন মঞ্জুর করেন।

আদালতে পরীমণি (ছবি: নাসিরুল ইসলাম)

নির্যাতন ও ধর্ষণচেষ্টার অভিযোগে চলতি বছরের ১৪ জুন দুপুরে সাভার থানায় ছয় জনের নামে মামলা করেন পরীমণি। মামলায় ব্যবসায়ী নাসির ইউ মাহমুদকে প্রধান আসামি করা হয়। এরপর বেশ কিছু সিসিটিভি ফুটেজ প্রকাশ হলে ব্যাপক আলোচনায় আসেন পরীমণি। এরই ধারাবাহিকতায় ৪ আগস্ট রাতে বনানীর বাসায় অভিযান চালিয়ে সহযোগীসহ তাকে আটক করে র‍্যাব। তার বাসা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয় বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী। আটকের পর তাদের নেওয়া হয় র‍্যাব সদর দফতরে। র‍্যাব-১ বাদী হয়ে মাদক আইনে বনানী থানায় পরীমণির বিরুদ্ধে মামলা করে। 

/এমএইচজে/জেএইচ/
সম্পর্কিত
অসুস্থ থাকায় মামলার জেরায় ৬ মাস সময় পেলেন পরীমণি
চঞ্চল-পরীকে নিয়ে ‘শাস্তি’ গল্পের সাম্প্রতিক রূপ
২২ বছর পর সিনেমায় ‘শাস্তি’
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের