দুর্নীতির মামলায় ৭ বৈজ্ঞানিক কর্মকর্তার জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ নভেম্বর ২০২১, ১৫:৪৬আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১৮:৫৭

দুদকের দায়ের করা দুর্নীতির মামলায় সাত জন বৈজ্ঞানিক কর্মকর্তাকে ৮ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

জামিনপ্রাপ্তরা হলেন— ড. স্বপন কুমার রায়, ড. শিরীন আক্তার জাহান, ড. মো. শাহরিয়ার বাশার, ড. মালা খান, ড. মোহাম্মদ নাজিম জামান, ড. তুষার উদ্দিন, ও ড. দীপা ইসলাম।

তাদের জামিন আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার ২৫ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জামিন আবেদনকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দস কাজল। তার সঙ্গে ছিলেন আইনজীবী আকতার রসুল, মোসাদ্দেক বিল্লাহ, নূরে আলম সিদ্দিকী সোহাগ ও আব্দুল্লাহিল মারুফ ফাহিম। অপরদিকে দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান।

মামলার বিবরণী থেকে জানা যায়, সাধারণ বীমা করপোরেশনের সাবেক ম্যানেজার ও শাখা প্রধান মো. আবুল কাশেমের বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে ডকুমেন্ট তৈরি করে বিমা প্রিমিয়ামের প্রায় ২৬ কোটি ১৪ লাখ ৯৮ হাজার ২০৩ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছিল দুদক।

এর পরিপ্রেক্ষিতে গত ২৯ জুলাই সাধারণ বীমা করপোরেশনের ব্যবস্থাপক মো. আবুল কাশেমকে গ্রেফতার করে দুদক।

এ মামলার তদন্ত করে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের ৩৫ জন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দেয় দুদক।

সেই মামলায় জামিন আবেদন করলে আদালত সাত বৈজ্ঞানিক কর্মকর্তা জামিন মঞ্জুর করলেন।

 

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
বিসিবি নির্বাচন: তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী