ইয়াবাসহ দুই মাদক পাচারকারী গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০২১, ১১:৫১আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১১:৫১

পেটের ভেতরে করে ইয়াবা পাচারের সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার দিবাগত (২৬ নভেম্বর) রাতে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ২ হাজার ৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। 

র‌্যাব ১০ এর সহকারী পরিচালক এনায়েত কবির সোয়েব জানান, দক্ষিণ কেরানীগঞ্জের বাঘাপুর এলাকায় অভিযান পরিচালনা করে আব্দুল্লাহ আল মামুন ওরফে সোহেল (২২) ও হামিদ হোসেন (২৩) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। 

তিনি বলেন, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন ধরেই সীমান্তবর্তী জেলা থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করে আসছিল। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে আসছিল তারা। তবে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির কারণে মাদক ব্যবসায়ীরা পার পাচ্ছে না বলেও জানান তিনি।

/আরটি/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম