টিভি-ইউটিউবসহ ইন্টারনেটে নাটক-ওয়েব সিরিজ মনিটরিংয়ে হাইকোর্টের রুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০২১, ১৭:১৮আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৭:২৫

টিভি-ইউটিউবসহ ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়া নাটক, শর্ট ফিল্ম এবং ওয়েব সিরিজ প্রচারের ক্ষেত্রে মনিটরিংয়ের জন্য কেন সেন্সর বোর্ড গঠন করতে নির্দেশ দেওয়া হবে না—জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে এসব প্রচারে কেন একটি সেন্সর বোর্ড বা নিয়ন্ত্রক সংস্থা গঠন করার নির্দেশ দেওয়া হবে না তা জানতেও রুল জারি করেছেন আদালত।

রবিবার (২৮ নভেম্বর) এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি এম. ইনায়েতুর রহিম এবং বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

চার সপ্তাহের মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান, নাটক ‘ঘটনা সত্য’র প্রযোজক এবং পরিচালকসহ সংশ্লিষ্টদের এসব রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নুসরাত জাহান, মো. তারিকুল ইসলাম (তারেক) ও মোশাররফ হোসেন মনির।

এর আগে গত ৪ নভেম্বর এ রিট দায়ের করেন পিএফডিএ-ভোকেশনাল ট্রেনিং সেন্টার ট্রাস্টের চেয়ারম্যান।

রিট আবেদনে বলা হয়েছে, সম্প্রচার নীতিমালা-২০১৪ এর ৬ষ্ঠ অধ্যায় অনুযায়ী একটি সম্প্রচার কমিশন গঠন করার বিষয়টি উল্লেখ আছে। কিন্তু এ কমিশনটি এখন পর্যন্ত গঠন হয়নি। গত কোরবানির ঈদের সময় 'ঘটনা সত্য' নামে একটি নাটক প্রচারিত হয়েছিলো। ওই নাটকে একটি সংলাপ এসেছে, যা মৌলিক মানবাধিকারের লঙ্ঘন। এটা প্রতিবন্ধী শিশুদের জন্য খুবই আপত্তিকর মন্তব্য ছিল। তাই এসব বিষয় মনিটরিং ও সম্প্রচার কমিশন চেয়ে জনস্বার্থে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

/বিআই/এমএস/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী