বিডিআর বিদ্রোহ মামলার দণ্ডাদেশপ্রাপ্ত আসামির মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০২১, ১৪:৪২আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১৪:৪২

বিডিআর বিদ্রোহ মামলায় দণ্ডাদেশপ্রাপ্ত আব্দুস সালাম হাওলাদার (৬০) নামে এক কারাবন্দির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জে বন্দি অবস্থায় অসুস্থ হয়ে পড়লে কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষী সৈকত হোসেনসহ কয়েকজন তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর বৃহস্পতিবার মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মৃত আব্দুস সালাম (বন্দি নম্বর-৬৮০৮/এ) ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ভৈরবপাশা গ্রামের মৃত মৌজে আলী সরকারে ছেলে।

কারা সূত্রে জানা গেছে, তিনি বিডিআর বিদ্রোহ মামলায় দণ্ডাদেশপ্রাপ্ত বন্দী ছিলেন। তার ৫ বছর ৬ মাস সাজা হয়েছিল। তিনি বন্দী অবস্থায় অসুস্থ হয়ে পড়লে, সেখানকার কর্তৃপক্ষের নির্দেশে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে জানান।

ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

/এআইবি/আরটি/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী