সহকারী জজ পদে শাহ পরানের যোগদান স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০২১, ১৯:৩৮আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ২১:০০

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে ১৩তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার মাধ্যমে সহকারী জজ (শিক্ষানবিশ) পদে নিয়োগপ্রাপ্ত মো. শাহ পরানের যোগদান কার্যক্রম স্থগিত করেছে আইন ও বিচার বিভাগ। তার বিরুদ্ধে ফৌজদারি মামলা চলমান থাকায় নেত্রকোনায় সহকারী জজ (শিক্ষানবিশ) হিসেবে তার যোগদান কার্যক্রম স্থগিত করে বৃহস্পতিবার (২ ডিসেম্বর) এ সম্পর্কিত আদেশ জারি করা হয়েছে।

মো. শাহ পরানের বিরুদ্ধে ফৌজদারি মামলা চলমান থাকার বিষয় আইন ও বিচার বিভাগ অবগত ছিল না। এছাড়া শাহ পরান তার বিরুদ্ধে মামলা চলমান থাকার বিষয়টি আইন ও বিচার বিভাগকে জানাননি। পরে বিষয়টি আইন ও বিচার বিভাগের নজরে এলে তার সহকারী জজ (শিক্ষানবিশ) পদে যোগদানের কার্যক্রম সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে স্থগিত করা হয়।

প্রসঙ্গত, ১৩তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা-২০১৯-এর মাধ্যমে মো. শাহ পরানকে সহকারী জজ পদে নিয়োগের জন্য আইন ও বিচার বিভাগে সুপারিশ পাঠায় জুডিশিয়াল সার্ভিস কমিশন। তার পরিপ্রেক্ষিতে শাহ পরানের সহকারী জজ পদে নিয়োগের আগে তার প্রাক-পরিচয় যাচাইয়ের জন্য আইন ও বিচার বিভাগ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার প্রাক-পরিচয় যাচাইপূর্বক মন্তব্যসহ প্রতিবেদন দেয়, যেখানে শাহ পরান সম্পর্কে কোনও বিরূপ তথ্য পাওয়া যায়নি মর্মে উল্লেখ করা হয়।

/এসআই/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম