সম্রাটের সহযোগী মেহেদী অস্ত্রসহ গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০২১, ১৯:১২আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৯:১৩

বহিষ্কৃত যুবলীগ নেতা সম্রাটের সহযোগী মেহেদী আলমকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে র‍্যাব।

শুক্রবার (৩ নভেম্বর) ভোরে রাজধানীর পল্টনের একটি বাসা থেকে এক সহযোগীসহ তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন, ২ রাউন্ড গুলি, ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলো—মো. মেহেদী আলম (৪২), মো. যুবরাজ খান (৩২)। 

র‍্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার ফারজানা হক এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সুপার ফারজানা বলেন, বেশ কিছু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে র‌্যাব জানতে পারে যে, সম্রাটের সহযোগী শীর্ষ সন্ত্রাসী মো. মেহেদীর নেতৃত্বে পল্টন, মতিঝিল, শাহজাহানপুর ও তার আশপাশ এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ চলছিল। নজরদারি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা আরও জানতে পারি, ওইসব এলাকায় আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল গ্রেফতারকৃতরা। মেহেদীর নেতৃত্বে তার সহযোগীরা অস্ত্রের ভয় দেখিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করতো। সেই সঙ্গে সাধারণ জনগণকে নির্যাতন ও হয়রানি করতো তারা। গ্রেফতারকৃত মেহেদী মিথিলা এন্টারপ্রাইজের নামে পল্টন এলাকায় মোটরসাইকেল পার্কিং নিয়ে চাঁদাবাজি করে আসছিলো।

/আরটি/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী