‘বিয়ের চাপে’ প্রবাসীর কিশোরী স্ত্রীকে হত্যা করেছেন গৃহশিক্ষক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০২১, ১৪:২১আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ০৯:৩২

বছর দুয়েক আগে লন্ডনপ্রবাসী এক যুবকের সঙ্গে বিয়ে হয় সিলেট ছাতক এলাকার এক কিশোরীর। স্বামীর প্রবাসে থাকার সুযোগে গৃহশিক্ষক মোহাম্মদ মহিউদ্দিনের (২২) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই কিশোরীর। এক পর্যায়ে বিয়ের জন্য চাপ দিলে ওই কিশোরীকে হত্যা করে প্রেমিক মহিউদ্দিন।

শুক্রবার (৩ ডিসেম্বর) চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে মহিউদ্দিনকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় সিআইডি। 

রাজধানীর মালীবাগ সদর দফতরে শনিবার (৪ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর সাংবাদিকদের বলেন, মহিউদ্দিন ওই কিশোরী গৃহবধূকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ১৭ নভেম্বর সন্ধ্যার পর বাসা থেকে ডেকে নিয়ে যায়। পূর্ব পরিকল্পনা অনুযায়ী পার্শ্ববর্তী ধানক্ষেতে নিয়ে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায় সে।

১৯ নভেম্বর নিহত কিশোরীর বাবা ছাতক থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে ২১ নভেম্বর সকালে ধানক্ষেতে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে বলে জানিয়েছে সিআইডি। রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেফতারকৃত মহিউদ্দিন সিলেটের ছাতকে খারগাঁও হাফিজিয়া মাদ্রাসা হতে ২০১৮ সালে হেফজ পাস করে‌।

/আরটি/ইউএস/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের