মানসম্মত হেলমেট ব্যবহারে মোটরসাইকেল চালকদের প্রতি আইজিপির আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০২১, ২১:৩১আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ২১:৪৪

মানসম্মত হেলমেট পরে মোটরসাইকেল চালানোর আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। তিনি জানিয়েছেন, দেশে হেলমেটের কোনও সার্টিফিকেশন কর্তৃপক্ষ নেই। বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়ন অথবা ইউএন মানের হেলমেট আমদানি অথবা দেশে অ্যাসেম্বলিংয়ের ওপর গুরুত্বারোপ করেন আইজিপি। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকালে রাজধানীর একটি হোটেলে ব্র্যাক আয়োজিত বাংলাদেশে ইউএন স্ট্যান্ডার্ড হেলমেট চালুকরণ অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এআইজি মো. কামরুজ্জামান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

আইজিপির দৃষ্টিতে, ‘সড়ক দুর্ঘটনায় কারও মৃত্যু বা আহত হলে শুধু পরিবারেরই ক্ষতি হয় না, একইসঙ্গে দেশের অর্থনীতিও ক্ষতির সম্মুখীন হয়।’

দেশে এখন অনেক প্রতিষ্ঠান মোটরসাইকেল উৎপাদন করছে। তাদের প্রতি আইজিপির আহ্বান, মোটরসাইকেলের সঙ্গে হেলমেট যুক্ত করে প্যাকেজ মূল্য নির্ধারণ করা হোক। নিম্নমানের হেলমেট আমদানি বন্ধেরও দাবি জানান তিনি। 

বেনজীর আহমেদ উল্লেখ করেন, দেশ যত উন্নত হচ্ছে রাস্তায় বিভিন্ন ধরনের যানবাহনের সংখ্যা তত বাড়ছে। সড়ক নিরাপত্তাও দিন দিন চ্যালেঞ্জ হয়ে পড়ছে।

এক পরিসংখ্যান উল্লেখ করে আইজিপি জানান, সড়ক দুর্ঘটনায় হতাহতদের ৭০ ভাগই পথচারী। অন্যদিকে মোটরসাইকেল ভুক্তভোগীদের বেশিরভাগই তরুণ, যাদের বয়স ২০-৩০ বছরের মধ্যে। তারা দেশের উৎপাদনক্ষম জনশক্তি। গত ছয় মাসে দেশে ১ হাজার ৪৯৪টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এরমধ্যে মোটরসাইকেল দুর্ঘটনার সংখ্যা ৪৭৮টি। গত ছয় মাসে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩৩৬ জন প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে ২৩৯ জনের হেলমেট ছিল। কিন্তু সেগুলো নিম্নমানের। আহত হয়েছেন ৩০৫ জন, এরমধ্যে ২২৪ জনের হেলমেট ছিল না।

অনুষ্ঠানে আরও ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার এবং বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

/আরটি/জেএইচ/এমওএফ/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি