হাতিরঝিলে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক ব্যক্তি গুরুতর আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০২১, ০০:১৮আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ০০:১৮

হাতিরঝিল দক্ষিণপাড়া এলাকায় রাস্তা দিয়ে হাঁটার সময় মোটরসাইকেলে করে আসা দুই দুর্বৃত্ত মো. মোবারক হোসেনকে (৫০) পেটে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেছে। শুক্রবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় কুনিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মোবারক বলেন, তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ পেছন থেকে দুই মোটরসাইকেল আরোহী পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন তিনি। রাতেই তাকে ঢামেক হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়।

কী কারণে, তাকে ছুরিকাঘাত করেছে তা জানতে পারেননি আহতের আত্মীয় মো. সানি।  

আহতের বিষয়টি নিশ্চিত করেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। তেজকুনিপাড়া বেগুনবাড়ি, এলাকায় থাকেন মো. মোবারক।

হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম জানান বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পর বলা যাবে, ঘটনা ছিনতাইয়ের চেষ্টা নাকি অন্য কিছু।

/আরটি/এফএ/
সম্পর্কিত
নরসিংদীতে দুই হিজড়াকে ছুরিকাঘাত, একজনের মৃত্যু
বিকাশ কর্মীকে ছুরিকাঘাত করে ১ লাখ ৬০ হাজার টাকা ছিনতাই
ফেনীতে ছেলের ছুরিকাঘাতে মা নিহত, কুপিয়েছে বাবা-বোনকেও
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের