এর জন্য প্রস্তুত ছিলাম না: মিথিলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০২১, ১৬:২১আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৬:২১

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির এক গ্রাহকের মামলায় ‘হয়রানি’র শিকার হতে হচ্ছে উল্লেখ করে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা বলেছেন, ‘এর আগেও আমি শতাধিক ব্র্যান্ডের সঙ্গে যুক্ত ছিলাম। কিন্তু এ ধরনের হয়রানিমূলক পরিস্থিতির জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না।’ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার ক্ষেত্রে এরপর থেকে আরও সতর্ক হয়ে কাজ করবেন বলেও জানান তিনি।

সোমবার (১৩ ডিসেম্বর) হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। 

ইভ্যালির গ্রাহকের দায়ের মামলা প্রসঙ্গে মিথিলা বলেন, আমার বিরুদ্ধে যে মামলা হয়েছে তা ভিত্তিহীন, সে কারণে আদালত জামিন দিয়েছেন। আমার আইনের ওপর আস্থা আছে। আশা করি, এখন বা ভবিষ্যতেও শিল্পীরা হয়রানির শিকার হবেন না।

নিজের অবস্থান ব্যাখ্যা করে এই অভিনেত্রী বলেন, আমি যখন ইভ্যালিতে জয়েন করি তার আগে থেকেই ৪০ লাখ গ্রাহক যুক্ত ছিল, আস্থা রেখেছিল। তাই আমিও আস্থা রেখেছিলাম। এরপর থেকে আমি সতর্ক হয়ে কাজ করবো। কারণ এই অসম্ভব হয়রানির প্রক্রিয়ার মধ্য দিয়ে আমি যা শিখলাম, সেটা হচ্ছে... আমাদের শিল্পীদের সহযোগিতার জন্য আমাদের নিজস্ব কোনও আইনজীবী, এজেন্সি, ম্যানেজার নেই। আমাদের নিজেদের সব ডিল করতে হয়,... তো এর জন্য প্রস্তুত ছিলাম না। 

এর আগে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াকে ৮ সপ্তাহের আগাম জামিন দেন হাইকোর্ট। সোমবার (১২ ডিসেম্বর) বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. আতোয়ার রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে মিথিলার আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ইমতিয়াজ ফারুক। আর ফারিয়ার আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জে আই খান পান্না ও  জেসমিন সুলতানা।

এর আগে গত ৪ ডিসেম্বর ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির অর্থ আত্মসাতের অভিযোগে তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ নয়জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক ধানমণ্ডি থানায় মামলা দায়ের করেন। মামলায় ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল, চেয়ারম্যান শামীমা নাসরিন, তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ নয়জনকে আসামি করা হয়েছে।

মামলায় বাদী অভিযোগ করেন, আসামিরা তার ৩ লাখ ১৮ হাজার টাকা আত্মসাতে সাহায্য করেছে। তার টাকা তিনি এখনও উদ্ধার করতে পারেননি। তাই তিনি বাধ্য হয়ে মামলা করেছেন। পরে ওই মামলায় আগাম জামিন চেয়ে গত ১২ ডিসেম্বর হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানান অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়া।

/বিআই/ইউএস/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি