মুরাদের এমপি পদ রাখার বিষয়ে সিদ্ধান্ত স্পিকারের: হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০২১, ২৩:১৩ আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ২৩:১৩

বিতর্কিত মন্তব্যের জেরে পদত্যাগ করা সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের এমপি (সংসদ সদস্য) পদ থাকবে কিনা, সে বিষয়ে স্পিকার সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন হাইকোর্ট।

মুরাদের এমপি পদের বৈধতা চ্যালেঞ্জ করে রিটের শুনানিকালে সোমবার (১৩ ডিসেম্বর) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। এরপর আদালত রিটের ওপর কোনও আদেশ না দিয়ে মামলটি মুলতবি রাখেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ।

হাইকোর্ট বলেন, ‘মুরাদ হাসানের এমপি পদ থাকবে কিনা, এই সিদ্ধান্ত নেবেন জাতীয় সংসদের স্পিকার। সংক্ষুব্ধ যে কোনও ব্যক্তি তার এমপি পদ থাকার বৈধতা চ্যালেঞ্জ করে স্পিকারের কাছে আবেদন করতে পারেন।’

এর আগে গত ৮ ডিসেম্বর পদত্যাগ করা তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের এমপি পদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিটে মুরাদ হাসানের কর্মকাণ্ডের বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত চাওয়া হয়। জনস্বার্থে অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এই রিট দায়ের করেন।

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত মন্তব্য করে দেশজুড়ে সমালোচনার মুখে পড়েন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান। ওইসব মন্তব্যের কারণে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
আইনজীবী অন্তর্ভুক্তির রিটকারীরা পাচ্ছেন ভাইভা দেওয়ার সুযোগ
আসামিরা বিদেশে থাকা সত্ত্বেও আদালত দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় কেন?
দুই মামলায় সাবেক এমপি তুহিনের জামিন স্থগিত
সর্বশেষ খবর
যুক্তরাজ্যে সারোয়ার দম্পতির ৫০ লাখ পাউন্ড স্কুল ফি আত্মসাৎ, কাঠগড়ায় ‘টাইগার মম’
যুক্তরাজ্যে সারোয়ার দম্পতির ৫০ লাখ পাউন্ড স্কুল ফি আত্মসাৎ, কাঠগড়ায় ‘টাইগার মম’
টিভিতে আজকের খেলা (৭ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৭ অক্টোবর, ২০২৬)
মেসির বিদায়ী ম্যাচে লড়ছে আর্জেন্টিনা, একাদশে যারা
মেসির বিদায়ী ম্যাচে লড়ছে আর্জেন্টিনা, একাদশে যারা
সরকারের ৩ সিদ্ধান্তে গরিবের পেটে লাথি, সাক্ষী ডিমের দাম: নাহিদ ইসলাম
সরকারের ৩ সিদ্ধান্তে গরিবের পেটে লাথি, সাক্ষী ডিমের দাম: নাহিদ ইসলাম
সর্বাধিক পঠিত
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা