ইটিভির সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম ৩ দিনের রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০১৬, ১৬:৩৪আপডেট : ১০ মার্চ ২০১৬, ১৬:৩৮

মোহাম্মদ আব্দুস সালাম অর্থ আত্মসাতের মামলায় একুশে টেলিভিশনের (ইটিভি) সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুস সালামকে ৩ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার মহানগর হাকিম আদালতের বিচারক মোহম্মদ খুরশিদ আলম এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে সকাল ১০টায় দশ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও  দুর্নীতি দমক কমিশনের (দুদক) উপ-পরিচালক শামসুল আলম।
আসামিপক্ষের আইনজীবী পক্ষে রিমান্ড শুনানিতে অংশ নেন আইনজীবী এহসানুল হক সমাজী। তিনি সাংবাদিকদের বলেন, আসামির রিমান্ড না মঞ্জুর করে জেল গেটে জিজ্ঞাবাদ করার অনুরোধ জানানো হয়েছে।
অন্যদিকে, রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি কবীর হোসাইন বলেন, ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আসামির বিরুদ্ধে ৩৩ কোটি ৩৪ লাখ ৯৪ হাজার ২৮৬ টাকা আত্মসাতের অভিযোগে তেজগাঁও থানায় মামলাটি করে দুদক।

/এসএনএইচ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম