স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা খুন: যুবদল-ছাত্রদলের তিন জন রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১১ জুন ২০২৬, ১৭:১৩আপডেট : ১১ জুন ২০২৬, ১৭:১৩

রাজধানীর মৌচাক এলাকায় ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের রমনা থানার সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদারকে (৫৭) হত্যা মামলায় গ্রেফতার যুবদল ও ছাত্রদলের তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে বৃহহস্পতিবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালত শুনানি নিয়ে রিমান্ডের আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- রমনা মডেল থানার যুবদলের সদ্য বহিস্কৃত সাধারণ সম্পাদক লুৎফর রহমান ওরফে লুৎফর রহমান পাটোয়ারী, যুগ্ম-আহ্বায়ক রেজাউল করিম এবং ১৯ নং ওয়ার্ড (রমনা) ছাত্রদলের টিম প্রধান ইসতিয়াক আলী রাকিব ওরফে গোল্ডেল রাকিব।

প্রসিকিউশন বিভাগের এসআই শাহ আলম রিমান্ডের তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার (১০ জুন) রাতে ঢাকা ও লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‌্যাব।

মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার ইন্সপেক্টর আতিকুল আলম খন্দকার আসামিদের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

অন্যদিকে আসামিদের পক্ষে তাদের আইনজীবী মনির হোসাইন সুমন রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করেন। শুনানি নিয়ে আদালত প্রত্যেকের একদিনের রিমান্ডের আদেশ দেন।

এরআগে বুধবার রিয়াজুল হাসান নামে এক ব্যক্তিকে পাঁচ দিন এবং আল আমিন মাহিন নামে আরেক আসামিকে চার দিনের রিমান্ড দেন আদালত।

নিহত বিল্লাল রমনা থানার ১৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছিলেন। গত বছরের সেপ্টেম্বরে মালিবাগে সোহাগ পরিবহনের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের মামলায় তিনি গ্রেফতার হয়েছিলেন, পরে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

সোমবার (৯ জুন) রাত ৮টার দিকে সালিশের কথা বলে মৌচাকের আনারকলি মার্কেট সংলগ্ন এলাকায় ডেকে নিয়ে তাকে ছুরি মেরে হত্যা করা হয়। ওই ঘটনায় তার স্ত্রী আম্বিয়া খাতুন মঙ্গলবার রমনা মডেল থানায় ২১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতপরিচয় আরও ৭-৮ জনের বিরুদ্ধে মামলা করেন।

/এআই/এমএএল/
সম্পর্কিত
স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল হত্যা মামলায় ২ আসামি রিমান্ডে
স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যায় মামলা, ময়নাতদন্ত সম্পন্ন
বিএনপি নেতা বিল্লাল হোসেন হত্যার ঘটনায় দুইজন আটক
সর্বশেষ খবর
মার্কিন গোয়েন্দা সংস্থার নজরদারির ক্ষমতা সংকটে
মার্কিন গোয়েন্দা সংস্থার নজরদারির ক্ষমতা সংকটে
বিশ্বকাপ শুরুর আগে অবসরের গুঞ্জনে মুখ খুললেন সন 
বিশ্বকাপ শুরুর আগে অবসরের গুঞ্জনে মুখ খুললেন সন 
‘বাজেট বুঝি না, জিনিসপত্রের দাম কম থাকবো খাইয়া-পইরা ভালো থাকমু’
‘বাজেট বুঝি না, জিনিসপত্রের দাম কম থাকবো খাইয়া-পইরা ভালো থাকমু’
যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা, স্ত্রীকে বেঁধে রাখা হলো খুঁটিতে
যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা, স্ত্রীকে বেঁধে রাখা হলো খুঁটিতে
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
লাশের গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করে তোপের মুখে নারী চিকিৎসক
৫৪ কেজিতে এক মণের দিন শেষ
৫৪ কেজিতে এক মণের দিন শেষ