দুই দিন ধরে বন্ধ দরজা, রাজধানীতে বাসায় তরুণীর অর্ধগলিত মরদেহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৬ জুন ২০২৬, ২২:৪৫আপডেট : ১৬ জুন ২০২৬, ২২:৫৫

রাজধানী ঢাকার পূর্ব কাজীপাড়ার একটি বাসা থেকে জেনি খান (২৪) নামে এক তরুণীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে কাজীপাড়া মেট্রো স্টেশনের পাশের একটি ভবনের সপ্তম তলার ফ্ল্যাটের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পূর্ব কাজীপাড়ার একটি ভবনে থাকতেন জেনি। তার ফ্ল্যাটের দরজা দুই দিন ধরে বন্ধ ছিল। সেখান থেকে দুর্গন্ধ ছড়াতে থাকায় বাড়ির মালিকের সন্দেহ হয়। পরে তিনি বিষয়টি পুলিশকে জানান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করা হয়। সেখানে বিছানার ওপর জেনির মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

ওসি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

তিনি জানান, গত এপ্রিলে মুন্না নামে এক যুবকের সঙ্গে ওই বাসায় ওঠেন জেনি। সে সময় তারা নিজেদের স্বামী-স্ত্রী হিসেবে পরিচয় দিয়েছিলেন। গত রবিবার মুন্না বাসা থেকে বের হন। এরপর তাকে আর দেখা যায়নি।

ওসি আরও বলেন, মুন্নাকে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। তাকে পাওয়া গেলে এ ঘটনার অনেক প্রশ্নের উত্তর মিলবে।

/আইএ/এম/এমওএফ/
সম্পর্কিত
পুলিশ-গণমাধ্যম সহযোগিতা জোরদারে তিন দিনব্যাপী কর্মশালা
কক্সবাজারে ডোবায় শিশুর লাশ, পুলিশ বলছে ধর্ষণের পর হত্যা
ধর্ষণ মামলায় হাসপাতাল থেকে কারাগারে শিবির নেতা জিসান
সর্বশেষ খবর
স্থানীয় সরকার নির্বাচন: কোন কৌশলে এগোতে চায় বিএনপি? 
স্থানীয় সরকার নির্বাচন: কোন কৌশলে এগোতে চায় বিএনপি? 
তাজিয়া মিছিলে কী কী নিষিদ্ধ, জানালো ডিএমপি
তাজিয়া মিছিলে কী কী নিষিদ্ধ, জানালো ডিএমপি
আর্জেন্টিনাভক্ত ছাত্রদল নেতাকে বানানো হলো ব্রাজিল সমর্থক, থানায় অভিযোগ
আর্জেন্টিনাভক্ত ছাত্রদল নেতাকে বানানো হলো ব্রাজিল সমর্থক, থানায় অভিযোগ
বাজেট বাস্তবায়নে নজরদারি না থাকলে বাড়তে পারে দুর্নীতি, সংসদে উদ্বেগ
বাজেট বাস্তবায়নে নজরদারি না থাকলে বাড়তে পারে দুর্নীতি, সংসদে উদ্বেগ
সর্বাধিক পঠিত
মাগুরার নতুন ডিসিকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হলো
মাগুরার নতুন ডিসিকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হলো
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
নতুন করে আস্থার সংকটে ইসলামী ব্যাংক, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি 
নতুন করে আস্থার সংকটে ইসলামী ব্যাংক, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি