জুনের ২০ দিনে ডিএমপির অভিযানে গ্রেফতার ১৫৩৭

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২১ জুন ২০২৬, ২২:৩০আপডেট : ২১ জুন ২০২৬, ২২:৩০

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে চলতি জুন মাসের শুরু থেকেই বিশেষ অভিযান চালিয়ে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। জুনের ১ থেকে ২০ তারিখ পর্যন্ত মহানগরের বিভিন্ন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে মোট ১ হাজার ৫৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

ডিএমপি সূত্রে জানা গেছে, অভিযানে চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, সন্ত্রাস ও মাদক-সংশ্লিষ্ট অপরাধে জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে।

গ্রেফতার হওয়াদের মধ্যে ৫৪ জন চাঁদাবাজ রয়েছেন। তাদের মধ্যে একজন পুলিশি তালিকাভুক্ত এবং বাকি ৫৩ জন তালিকাবহির্ভূত। এছাড়া নগরের নিরাপত্তা বিঘ্নিতকারী সন্ত্রাসী, দস্যু, ছিনতাইকারী ও ডাকাত চক্রের ৪৬৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রেখে একই সময়ে ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ ১ হাজার ২০ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ডিএমপি সূত্রে আরও জানানো হয়, মহানগরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধমুক্ত ঢাকা গড়ে তুলতে পুলিশের এ বিশেষ চিরুনি অভিযান আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।

/আইএ/এম/
সম্পর্কিত
রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২
ডিএমপির দুই ডিসি পদে পরিবর্তন
কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিটিএল গ্রুপের সিইও আবুল বাশার রিমান্ডে
সর্বশেষ খবর
সোহরাওয়ার্দী অ্যাভিনিউ নিয়ে নতুন বিতর্কে শুভেন্দু
সোহরাওয়ার্দী অ্যাভিনিউ নিয়ে নতুন বিতর্কে শুভেন্দু
পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত সংসদ
পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত সংসদ
কারও বিপদে সাহায্য নাকি ভিডিও করবেন?
কারও বিপদে সাহায্য নাকি ভিডিও করবেন?
পেলের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল 
পেলের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল 
সর্বাধিক পঠিত
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
লন্ডনে ‘হামলার’ মামলায় কী হ‌তে পা‌রে হাসনা‌ত আব্দুল্লাহর 
লন্ডনে ‘হামলার’ মামলায় কী হ‌তে পা‌রে হাসনা‌ত আব্দুল্লাহর 
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী