জঙ্গি সংগঠনে জড়িত সন্দেহে সিঙ্গাপুর ফেরত দুই যুবক রিমান্ডে 

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৯ জুলাই ২০২৬, ১৫:২২আপডেট : ০৯ জুলাই ২০২৬, ১৫:২২

জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে সন্দেহেভাজন হিসেবে গ্রেফতার সিঙ্গাপুর ফেরত দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার (৯ জুলাই) পুলিশ আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এই আদেশ দেন।  

রিমান্ডে যাওয়া দুই যুবক হলেন— সাহেদুল ইসলাম এবং রিশাদ তায়ানী। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন রিমান্ডের তথ্য নিশ্চিত করেন।  

সিঙ্গাপুরে অবস্থানকালে জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার সন্দেহে সেখানকার (সিঙ্গাপুর) পুলিশ তাদের আটক করে। বুধবার বিমানযোগে সিঙ্গাপুর পুলিশ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশনের কর্তব্যরত অফিসের কাছে প্রেরণ করে। সিটিটিসি কর্তৃপক্ষের বিমানবন্দর থানা পুলিশকে বিষয়টি অবহিত করে। পরে তাদের হেফাজতে নেয় পুলিশ। 

বিমানবন্দর থানার এসআই আশরাফুল আলম তাদের ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। 

আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে আসামিরা সিঙ্গাপুর অবস্থানকালে বিভিন্ন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিল মর্মে জানায়। তারা যেকোনও সময় বাংলাদেশসহ বিভিন্ন দেশে জঙ্গি হামলা করতে পারে এমন সম্ভাবনা রয়েছে।  

তারা বাংলাদেশের কোনও নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত কিনা, কোনও ইলেকট্রনিকস ব্যবহার করে নিষিদ্ধ কার্যক্রম পরিচালনা করে  কিনা, জঙ্গি কার্যক্রমের অর্থের যোগানদাতা কে বা কারা তা জানা, বাংলাদেশে তাদের অস্তিত্ব আছে কিনা এবং আন্তর্জাতিক নিষিদ্ধ কোনও সংগঠনের সঙ্গে জড়িত কিনা তা জানার জন্য আসামিদের রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করেন তদন্ত কর্মকর্তা।  

প্রসিকিউটর শামছুদ্দোহা সুমন আসামিদের রিমান্ড মঞ্জুরের যুক্তি তুলে ধরে বলেন, “বাংলাদেশের অনেক শ্রমিক সিঙ্গাপুরে কাজ করে। তাদের এমন কর্মকাণ্ডের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে। তাদের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে এবং তারা কেন এমন কর্মকাণ্ডের জড়িত হয়েছে সেসব তথ্য উদঘাটনে জন্য রিমান্ডে নেওয়া প্রয়োজন।  কারণ সিঙ্গাপুর, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে বাংলাদেশের শ্রমিকরা কাজ করে। এমন ঘটনায় এসব দেশের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে। এজন্য তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞেসাবাদ করা প্রয়োজন।” 

আসামিদের পক্ষে কোনও আইনজীবী ছিলেন না।  

এসময় বিচারক কাঠগড়ায় দাঁড়ানো এক যুবকের নাম জানতে চান। রিশাদ তায়ানী মর্মে আদালতকে জানান তিনি। তাদের কেন সিঙ্গাপুর পুলিশ গ্রেফতার করেছে জানতে চান বিচারক। 

তখন রিশাদ বলেন, “ফারাবী নামের এক লোককে নিয়ে ফেসবুকে লিখছিলেন এই কারণে।” ফারাবী কোন দেশের নাগরিক বিচারক জানতে চাইলে রিশাদ বলেন, “তিনি বাংলাদেশের হেফাজত ইসলামের এক নেতা।  তাকে বাংলাদেশের কারাগারে রাখা হয়েছিল। এখন তিনি কারামুক্ত।” ২০২৩ সালে ফেইসবুকে এই পোস্ট করেছিলেন বলে বিচারককে জানান তিনি।  

তখন বিচারক বলেন, “আপনারা রেমিট্যান্স যোদ্ধা। আপনাদের কি দরকার এসব নিয়ে কথা বলা।” পরে আদালত দুই জনকে তিন দিনের রিমান্ডের আদেশ দেয়।  

/এআই/এসটি/ 
সম্পর্কিত
প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
ঢামেকে গৃহকর্মীর মরদেহ ফেলে যাওয়া ৩ জন রিমান্ড শেষে কারাগারে
সর্বশেষ খবর
চীনের যে নদীতে জোয়ার আসে ঢেউয়ের দেয়াল হয়ে
চীনের যে নদীতে জোয়ার আসে ঢেউয়ের দেয়াল হয়ে
১২ বছর পর রিয়াল মাদ্রিদের সঙ্গে এমন ঘটনা ঘটলো
১২ বছর পর রিয়াল মাদ্রিদের সঙ্গে এমন ঘটনা ঘটলো
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন দুজন দূত 
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন দুজন দূত 
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ