জামিন শুনানির দিনে কেন্দ্রীয় কারাগারে যুবলীগ নেতার মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুলাই ২০২৬, ২৩:০৯আপডেট : ১০ জুলাই ২০২৬, ২৩:০৯

পিরোজপুরের মঠবাড়িয়ার যুবলীগ নেতা ও ব্যবসায়ী মনিরুজ্জামান মনির মাতুব্বর (৪০) জামিন শুনানির আগের রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় মারা গেছেন। বুধবার (৮ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে কারাগারে তার মৃত্যু হয়।

শুক্রবার (১০ জুলাই) কারা সদর দফতরের এআইজি (উন্নয়ন ও মিডিয়া) জান্নাতুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মনিরুজ্জামান মনির অসুস্থ হয়ে বুধবার রাতে মারা যান। আইনগত প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মনিরুজ্জামান মনির ঢাকার মোহাম্মদপুর থানা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং মঠবাড়িয়া উপজেলা যুবলীগের সদস্য ছিলেন। এছাড়া তিনি মোহাম্মদপুর শহীদ সিটি পার্ক মার্কেটের একজন ব্যবসায়ী ছিলেন।

জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি গ্রেফতার হয়ে কারাগারে যান। চার থেকে পাঁচ মাস পর একবার জামিনে মুক্তি পেলেও কারাফটক থেকে বের হওয়ার পরপরই ডিবি পুলিশ তাকে আবার গ্রেফতার করে। পরে আরও চার থেকে পাঁচ মাস পর দ্বিতীয়বার জামিন পেলেও নতুন মামলায় তাকে ফের কারাগারে পাঠানো হয়।

নিহতের ছোট চাচা বীর মুক্তিযোদ্ধা বাসার মাতুব্বর জানান, মনিরুজ্জামান মনির দীর্ঘদিন ধরে হৃদরোগ ও অতিরিক্ত ডায়াবেটিসে ভুগছিলেন। বৃহস্পতিবার আদালতে তার জামিন শুনানির দিন ধার্য ছিল। কিন্তু তার আগের রাতেই তিনি মারা যান।

/এসএনকে/ইউএস/
সম্পর্কিত
রিমান্ড আবেদন নাকচ, কারাগারে উগ্রবাদী সংগঠনের সদস্য তাহসীন
কারাগারে আসার একমাসও হয়নি, যেভাবে জেল থেকে পালালো আসামি
কারাগারের দেয়াল টপকে পালালেন আসামি, দাঁড়িয়ে থেকে দেখলেন কারারক্ষীরা
সর্বশেষ খবর
তরুণদের স্বপ্ন পূরণে উপযুক্ত পরিবেশ নিশ্চিত করবে রাষ্ট্র, জনসংখ্যা দিবসে প্রধানমন্ত্রী 
তরুণদের স্বপ্ন পূরণে উপযুক্ত পরিবেশ নিশ্চিত করবে রাষ্ট্র, জনসংখ্যা দিবসে প্রধানমন্ত্রী 
কূটনৈতিক বলয় শক্তশালী করার চেষ্টায় তৈরি হচ্ছে ‘অসন্তোষ’  
কূটনৈতিক বলয় শক্তশালী করার চেষ্টায় তৈরি হচ্ছে ‘অসন্তোষ’  
এবার উত্তরাঞ্চলে বন্যার শঙ্কা, পরিস্থিতির অবনতি হতে পারে সিলেটে  
এবার উত্তরাঞ্চলে বন্যার শঙ্কা, পরিস্থিতির অবনতি হতে পারে সিলেটে  
ভোট গণনায় এদিক-ওদিকের চেষ্টা করলে সেই হাত থাকবে না: সারজিস আলম
ভোট গণনায় এদিক-ওদিকের চেষ্টা করলে সেই হাত থাকবে না: সারজিস আলম
সর্বাধিক পঠিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
জুলাই স্মৃতি জাদুঘর পরিচালনায় নতুন কমিটি
জুলাই স্মৃতি জাদুঘর পরিচালনায় নতুন কমিটি
সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা
সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা
ফোন চার্জ দেওয়ার ১০ ভুল অভ্যাস, যা কমিয়ে দেয় ব্যাটারির আয়ু
ফোন চার্জ দেওয়ার ১০ ভুল অভ্যাস, যা কমিয়ে দেয় ব্যাটারির আয়ু
এখনও অন্ধকারে জাপান গার্ডেন সিটির ৯ ভবন
এখনও অন্ধকারে জাপান গার্ডেন সিটির ৯ ভবন