বৈষম্যবিরোধী আন্দোলনের সময় কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুলাই ২০২৬, ১৫:৫০আপডেট : ১১ জুলাই ২০২৬, ১৫:৫০

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গাজীপুরের কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. আব্দুল্লাহ শিকদারকে (২৪) গ্রেফতার করেছে র‌্যাব-৪। শুক্রবার (১০ জুলাই) বিকালে রাজধানীর মিরপুরের দারুস সালাম এলাকা থেকে তাকে গ্রেফতার করে। সে গোপালগঞ্জের একটি হত্যার মামলার আসামি। পালানোর পর রাজধানিতে আত্মগোপনে ছিল।

শনিবার (১১ জুলাই) রাজধানীর মিরপুরের পাইকপাড়ায় র‌্যাব-৪ সদর দফতরে এক সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কেএন রায় নিয়তি বলেন, আব্দুল্লাহ শিকদার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। ২০২৩ সালের ২৩ ডিসেম্বর থেকে সে কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিল।

তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর ৬ আগস্ট সকালে কারাগারে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় কয়েকজন কারারক্ষীকে জিম্মি করে বন্দিরা বৈদ্যুতিক পিলার ভেঙে মই তৈরি করে সীমানা প্রাচীর টপকে পালিয়ে যায়। পালিয়ে যাওয়া বন্দিদের মধ্যে আব্দুল্লাহ শিকদারও ছিল। এ ঘটনায় কোনাবাড়ী থানায় মামলা হয়।

তিনি আরও বলেন, কারাগার থেকে পালানোর পর গ্রেফতার এড়াতে আব্দুল্লাহ ছদ্মবেশে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে অবস্থান নিশ্চিত করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ব্যাবের এই কর্মকর্তা জানান, ২০২১ সালের ৭ অক্টোবর সুদের পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে দুই সহযোগীকে নিয়ে প্রতিবেশী লুৎফর রহমানকে হত্যা করে আব্দুল্লাহ শিকদার। এ ঘটনায় টুঙ্গিপাড়া থানায় হত্যা মামলা দায়ের হয়। বিচার শেষে আদালত আব্দুল্লাহসহ তিন আসামিকে মৃত্যুদণ্ড দেন।

গ্রেফতারের পর আব্দুল্লাহ শিকদারকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

/এসএনকে/আরকে/
সম্পর্কিত
স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা বলে প্রচার, স্বামী গ্রেফতার
ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৪৭১, অস্ত্র-মাদক উদ্ধার
চাকরি ও সম্পত্তির জন্য বাবার পর মাকেও খুন করলেন মেয়ে 
সর্বশেষ খবর
ঢাকা মেডিক্যালকে দক্ষিণ এশিয়ার চিকিৎসা-গবেষণার কেন্দ্র হিসেবে দেখার প্রত্যাশা ডা. জুবাইদার
ঢাকা মেডিক্যালকে দক্ষিণ এশিয়ার চিকিৎসা-গবেষণার কেন্দ্র হিসেবে দেখার প্রত্যাশা ডা. জুবাইদার
বৃষ্টির মৌসুমে চুলের যত্নে যা করবেন
বৃষ্টির মৌসুমে চুলের যত্নে যা করবেন
মেসিকে আটকাতে যে দুই পরিকল্পনা সুইজারল্যান্ডের 
মেসিকে আটকাতে যে দুই পরিকল্পনা সুইজারল্যান্ডের 
আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে বাংলাদেশ, ৩ সেপ্টেম্বর শুরু হচ্ছে ট্রাভেল মার্ট
আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে বাংলাদেশ, ৩ সেপ্টেম্বর শুরু হচ্ছে ট্রাভেল মার্ট
সর্বাধিক পঠিত
এখনও অন্ধকারে জাপান গার্ডেন সিটির ৯ ভবন
এখনও অন্ধকারে জাপান গার্ডেন সিটির ৯ ভবন
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা
সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
যুক্তরাষ্ট্র-ইসরায়েল চালায়নি, তাহলে ইরানে হামলা চালালো কোন দেশ
যুক্তরাষ্ট্র-ইসরায়েল চালায়নি, তাহলে ইরানে হামলা চালালো কোন দেশ