বিশেষ অভিযানে গ্রেফতার ৩৩ হাজার 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৩ জুলাই ২০২৬, ২২:০৫আপডেট : ১৩ জুলাই ২০২৬, ২২:০৫

বাংলাদেশ পুলিশ গত ১ মে থেকে ১২ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চলমান বিশেষ অভিযানে ৩২ হাজার ৯০৮ জনকে গ্রেফতার করেছে। এছাড়া অন্যান্য মামলা ও অভিযানে গ্রেফতার হয়েছে ৮৩ হাজার ৮১৭ জন। সোমবার (১৩ জুলাই) পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।   

পুলিশ জানায়, এই সময়ে ২৪৩টি আগ্নেয়াস্ত্র, ২ হাজার ৩১৩ রাউন্ড গুলি ও কার্তুজ, ৮৮টি ম্যাগাজিন, ৪৩টি ককটেল, ২ কেজি গান পাউডার, ৫০৩টি দেশীয় অস্ত্র, ১৮টি অস্ত্রের যন্ত্রাংশ, ১৭টি অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম এবং ১০ হাজার ৩০০টি চকলেট বাজি উদ্ধার করেছে পুলিশ।  

উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে পিস্তল ৭৬টি, শুটারগান ৩০টি, এলজি ৩৩টি, রিভলবার ১৮টি, বন্দুক ৫০টি, পাইপগান ১৫টি, শটগান ৪টি, রাইফেল ২টি, এসএমজি ২টি, এয়ারগান ১২টি ও পেনগান ১টি। 

এছাড়া পুলিশ ৭৬ লাখ ৪০ হাজার ২৭৬ পিস ইয়াবা, ৮ হাজার ২৮৪ পুরিয়া হেরোইন, ৩ হাজার ১৮৬ বোতল ফেনসিডিল, ৬ হাজার ৮৩৫ বোতল বিদেশি মদ, ৩৫৪ বোতল দেশি মদ, ৫ হাজার ৩৩৬ পুরিয়া গাঁজা এবং মাদক ও মাদক জাতীয় অন্যান্য দ্রব্য উদ্ধার করেছে। মাদক উদ্ধারের ঘটনায় ১৪ হাজার ১৫৭টি মামলা দায়ের ও ২০ হাজার ৪৩৯ জন গ্রেফতার হয়েছে। 

/আইএ/এসটি/ 
সম্পর্কিত
পুলিশ কোনও গোষ্ঠী বা দলের নয়, নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করার আহ্বান 
সাড়ে ৯ কোটি টাকার সন্দেহজনক লেনদেন, হরিদাসের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ
রাজধানীতে একদিনে গ্রেফতার ৩৭০, সবচেয়ে বেশি মিরপুরে
সর্বশেষ খবর
উপাচার্যকে ফোন-বার্তার স্ক্রিনশট প্রকাশ, জকসু সদস্যকে শোকজ
উপাচার্যকে ফোন-বার্তার স্ক্রিনশট প্রকাশ, জকসু সদস্যকে শোকজ
আফনেরা কি থামবেন, না হইলে মুই ঢাকায় চইলা যামু: তারেক রহমান
আফনেরা কি থামবেন, না হইলে মুই ঢাকায় চইলা যামু: তারেক রহমান
‘তোর কোন বাপ আছে’ বলে ব্যবসায়ীকে হুমকি, যুবদল নেতাকে শোকজ
‘তোর কোন বাপ আছে’ বলে ব্যবসায়ীকে হুমকি, যুবদল নেতাকে শোকজ
সাংবিধানিক সংস্কারে একগুচ্ছ প্রস্তাব ফরাসউদ্দিনের
সাংবিধানিক সংস্কারে একগুচ্ছ প্রস্তাব ফরাসউদ্দিনের
সর্বাধিক পঠিত
পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশিদের ভ্রমণ স্থগিতে আইনি নোটিশ
পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশিদের ভ্রমণ স্থগিতে আইনি নোটিশ
বাতিল হচ্ছে ৬ মার্চেন্ট ব্যাংকের নিবন্ধন সনদ 
বাতিল হচ্ছে ৬ মার্চেন্ট ব্যাংকের নিবন্ধন সনদ 
কেন শিবির ছাড়লেন সাদিক কায়েম
কেন শিবির ছাড়লেন সাদিক কায়েম
শিবির ছাড়ার ঘোষণা সাদিক কায়েমের
শিবির ছাড়ার ঘোষণা সাদিক কায়েমের
আমার প্যান্টের পকেটে হাত দিলেই টিস্যু বের হবে: প্রধানমন্ত্রী
আমার প্যান্টের পকেটে হাত দিলেই টিস্যু বের হবে: প্রধানমন্ত্রী