প্রতারণা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন চিত্রনায়িকা ববি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০২৬, ১৬:০১আপডেট : ১৫ জুলাই ২০২৬, ১৬:০১

রাজধানীর গুলশান থানার প্রতারণার মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি।

বুধবার (১৫ জুলাই) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে আত্মসমর্পণ করে জামিন চান ববি। তারপক্ষে ঢাকা বারের সভাপতি অ্যাডভোকেট আনোয়ার জাহিদ ভূঁইয়া শুনানি করেন। শুনানি নিয়ে আদালত এক হাজার টাকা মুচলেকায় জামিনের আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মোক্তার জামিনের তথ্য জানান।

গত ১২ জুলাই ইটুই সলিউশনস লিমিটেডের সিনিয়র ম্যানেজার মেহেদি আলম প্রিন্স গুলশান থানায় ববিসহ চার জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। অপর আসামিরা হলেন– বিটিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মির্জা আবুল বাশার, ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল আহাদ মিয়া ও অ্যাডমিন সোহেল রানা।

মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ১২ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে আবুল বাশার ইটুই সলিউশনস লিমিটেডের সঙ্গে যোগাযোগ করে তার কোম্পানির জন্য লিথিয়াম আয়রন ব্যাটারি সরবরাহ করার অনুরোধ করেন। সে অনুযায়ী ২০ নভেম্বর গুলশানের বিটিএল অফিসে পাঁচটি ৬৪ ভোল্টের ১৭০ অ্যাম্পিয়ার সরবরাহ করেন মেহেদি আলম প্রিন্স; যার মূল্য ৬ লাখ ৭২ হাজার ৯৫৪ টাকা। ব্যাটারির মূল্য পরিশোধের কথা থাকলেও তারা যথাসময়ে টাকা পরিশোধ না করে তালবাহানা করেন। গত ১১ জানুয়ারি সকাল ১১টার দিকে মেহেদি আলম প্রিন্স তাদের অফিসে গিয়ে পাওনা টাকা চান। তারা কোনও টাকা দেবেন না বলে জানিয়ে দেন। তাকে বিভিন্ন ধরণের হুমকি-ধামকি দিয়ে অফিস থেকে বের করে দেন। আসামিরা পূর্বপরিকল্পিতভাবে ব্যাটারির ৬ লাখ ৭২ হাজার ৯৫৪ টাকা আত্মসাৎ করেন বলে মামলায় অভিযোগ করেন।

/এআই /আরকে/
সম্পর্কিত
ডিবি কর্মকর্তা নাজমুলসহ চার জনকে আদালতে হাজিরের নির্দেশ 
‘একজন বিচারকের আনুগত্য কোনো ব্যক্তি বা ক্ষমতার প্রতি নয়’, অবসরোত্তর সংবর্ধনায় বিচারপতি আশফাকুল
গুম করে গুলশানের বাড়ি দখলের অভিযোগ: মূল মালিকের পক্ষে আপিল বিভাগের রায়
সর্বশেষ খবর
প্রাণিজ খাদ্য রফতানিতে কানাডার সহায়তা চায় বাংলাদেশ
প্রাণিজ খাদ্য রফতানিতে কানাডার সহায়তা চায় বাংলাদেশ
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার পর বড়পর্দায় ফিরছেন বিজয়, মুক্তি পাচ্ছে ‘জন নায়ক’
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার পর বড়পর্দায় ফিরছেন বিজয়, মুক্তি পাচ্ছে ‘জন নায়ক’
মার্জিন ঋণের বিধিনিষেধ শিথিলের পথে বিএসইসি
বিধিমালার খসড়া চূড়ান্তমার্জিন ঋণের বিধিনিষেধ শিথিলের পথে বিএসইসি
ডিবি কর্মকর্তা নাজমুলসহ চার জনকে আদালতে হাজিরের নির্দেশ 
ডিবি কর্মকর্তা নাজমুলসহ চার জনকে আদালতে হাজিরের নির্দেশ 
সর্বাধিক পঠিত
২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার, কী ঘটেছিল
২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার, কী ঘটেছিল
সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, শেখ হাসিনাকে স্বাগত জানাই: জি এম কাদের
সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, শেখ হাসিনাকে স্বাগত জানাই: জি এম কাদের
আতঙ্কের নাম ডেভিড ইমন, কেন ধরতে পারছে না পুলিশ
আতঙ্কের নাম ডেভিড ইমন, কেন ধরতে পারছে না পুলিশ
ইসরায়েলে সরাসরি তেল রফতানি বন্ধ করেছে ব্রাজিল
ইসরায়েলে সরাসরি তেল রফতানি বন্ধ করেছে ব্রাজিল
গুনে গুনে ঘুষ নিয়ে ফাইলে স্বাক্ষর করেন তিনি, বলেন ‘আমার কাছে কারও বেইল নাই’
গুনে গুনে ঘুষ নিয়ে ফাইলে স্বাক্ষর করেন তিনি, বলেন ‘আমার কাছে কারও বেইল নাই’