হাইকোর্টে নতুন রেকর্ড, একদিনেই নিষ্পত্তি ৬৩৪০ মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৭ জুলাই ২০২৬, ০১:৫৮আপডেট : ১৭ জুলাই ২০২৬, ০১:৫৮

বাংলাদেশের বিচারব্যবস্থায় মামলা জট কমানোর ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে হাইকোর্ট বিভাগে একদিনে ৬ হাজার ৩৪০টি পুরোনো মামলা নিষ্পত্তির নতুন রেকর্ড হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চগুলো ৬ হাজার ৩১৭টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা এবং রিট মোশন বেঞ্চগুলো ২৩টি পুরোনো রিট মামলা নিষ্পত্তি করেছেন। ফলে একদিনে মোট ৬ হাজার ৩৪০টি পুরোনো মামলা নিষ্পত্তি হয়েছে।

এতে আরও বলা হয়, দীর্ঘদিনের পুরোনো মামলা নিষ্পত্তির বিশেষ কার্যক্রম শুরু হওয়ার পর এ পর্যন্ত সাত কার্যদিবসে (প্রতি সপ্তাহে একদিন করে) মোট ২৬ হাজার ১৫৩টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা এবং ৬ হাজার ৭৪৭টি পুরোনো রিট মামলা নিষ্পত্তি হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত নিষ্পত্তি হয়েছে ৩২ হাজার ৯০০টি পুরোনো মামলা।

প্রধান বিচারপতির নির্দেশনায় হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চ ও রিট মোশন বেঞ্চগুলোতে দীর্ঘদিনের পুরোনো মামলা নিষ্পত্তির এ বিশেষ কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা, মামলা জট কমানো এবং বিচারব্যবস্থার গতিশীলতা বাড়ানোই এ উদ্যোগের লক্ষ্য।

এর আগে, গত ৭ মে থেকে হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন ও রিট মোশন বেঞ্চগুলো প্রতি সপ্তাহের নির্ধারিত দিনে পুরোনো ক্রিমিনাল মিস ও রিট মামলা অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির এ বিশেষ কার্যক্রম শুরু করেন। সুপ্রিম কোর্ট জানিয়েছে, এ কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চলবে।

/বিআই/এম/
সম্পর্কিত
ভাশুরের স্ত্রীকে হত্যা করে সাজালেন ডাকাতির নাটক, একদিন পর শিশুসন্তানসহ কারাগারে
মোবাইল ব্যাংকিংয়ের আড়ালে ‘আন্তর্জাতিক ক্যাসিনো এজেন্ট’ কুড়িগ্রামের যুবক
জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেফতার কে এই মোজাফফর
সর্বশেষ খবর
‘কৃষক কার্ড’ কৃষক দলের কাছে যাবে, কৃষি সমস্যার সমাধান হবে না: নাহিদ ইসলাম
‘কৃষক কার্ড’ কৃষক দলের কাছে যাবে, কৃষি সমস্যার সমাধান হবে না: নাহিদ ইসলাম
গত বছর পেয়েছিলেন সেরা ডুবুরির পদক, এবার সেই নদীতে ডুবেই মৃত্যু
গত বছর পেয়েছিলেন সেরা ডুবুরির পদক, এবার সেই নদীতে ডুবেই মৃত্যু
নিরাপদ বঙ্গোপসাগর গড়তে বিমসটেকের সঙ্গে কাজ করতে প্রস্তুত বাংলাদেশ
নিরাপদ বঙ্গোপসাগর গড়তে বিমসটেকের সঙ্গে কাজ করতে প্রস্তুত বাংলাদেশ
জুলাই শহীদদের পরিবারপ্রতি ১ কোটি টাকা অনুদানের দাবি এনসিপির
জুলাই শহীদদের পরিবারপ্রতি ১ কোটি টাকা অনুদানের দাবি এনসিপির
সর্বাধিক পঠিত
অজিত দোভালের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার বৈঠক
অজিত দোভালের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার বৈঠক
শিক্ষা খাত নিয়ে নতুন ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী
শিক্ষা খাত নিয়ে নতুন ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী
দলে দলে কেন ইসরো ছাড়ছেন ভারতীয়রা
দলে দলে কেন ইসরো ছাড়ছেন ভারতীয়রা
জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেফতার কে এই মোজাফফর
জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেফতার কে এই মোজাফফর
‘ফকল্যান্ড ব্যানার’ বিতর্ক: মেসিদের শাস্তি কী হতে পারে, কী বলছে ফিফার নিয়ম 
‘ফকল্যান্ড ব্যানার’ বিতর্ক: মেসিদের শাস্তি কী হতে পারে, কী বলছে ফিফার নিয়ম