ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৪৬৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৮ জুলাই ২০২৬, ১৭:৩১আপডেট : ১৮ জুলাই ২০২৬, ১৭:৩১

রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে একদিনে ৪৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৩৮টি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

তিনি বলেন, শুক্রবার (১৭ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক উদ্ধারসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৪৭ জন, লালবাগে ৩২ জন, ওয়ারীতে ৪৫ জন, মতিঝিলে ৫০ জন, তেজগাঁওয়ে ৫০ জন, মিরপুরে ১১৪ জন, গুলশানে ৪৭ জন, উত্তরায় ৬৪ জন, সিটিটিসিতে একজন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ১৩ জনকে গ্রেফতার করেছে।

অভিযানকালে তাদের কাছ থেকে ১৫ হাজার ৩৬৪ পিস ইয়াবা, ৪৫ কেজি ৫৮০ গ্রাম গাঁজা, একটি সিএনজি, একটি মোটরসাইকেল, ১০টি মোবাইল ফোন, চারটি অটোরিকশার ব্যাটারি, একটি চাকু, একটি চাপাতি এবং একজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

/এসএনকে/এম/
সম্পর্কিত
অবশেষে নির্জনার বাবাকে গ্রেফতার করলো র‍্যাব
ম‌তি‌ঝি‌লে হাট ইজারাদারের অফিসে গুলি, সুব্রত বাইনের সহযোগীসহ গ্রেফতার ৫
আতিফ আসলামের কনসার্টের টিকিট নিয়ে প্রতারণা, গ্রেফতার ১
সর্বশেষ খবর
স্পেনকে বিশ্বকাপ জেতানো দেল বস্ক বললেন, ‘আর্জেন্টিনা এক ধরনের বিরক্তির দল’
স্পেনকে বিশ্বকাপ জেতানো দেল বস্ক বললেন, ‘আর্জেন্টিনা এক ধরনের বিরক্তির দল’
অবশেষে নির্জনার বাবাকে গ্রেফতার করলো র‍্যাব
অবশেষে নির্জনার বাবাকে গ্রেফতার করলো র‍্যাব
আগস্টে পরীক্ষামূলক চালু হচ্ছে প্রবাসী কার্ড 
আগস্টে পরীক্ষামূলক চালু হচ্ছে প্রবাসী কার্ড 
পাঁচ জেলায় বন্যার শঙ্কা
পাঁচ জেলায় বন্যার শঙ্কা
সর্বাধিক পঠিত
বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা দলে আর দেখা যাবে না যে ৯ তারকাকে
বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা দলে আর দেখা যাবে না যে ৯ তারকাকে
দুঃখ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী
দুঃখ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী
টাকা ধার দিয়ে ফেরত পাচ্ছেন না, আদায়ের ভালো উপায় কী?
টাকা ধার দিয়ে ফেরত পাচ্ছেন না, আদায়ের ভালো উপায় কী?
এনবিআরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাস, যেভাবে ধরা পড়লো পেশাদার ‘হ্যাকার’ 
এনবিআরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাস, যেভাবে ধরা পড়লো পেশাদার ‘হ্যাকার’ 
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে গোল করলেও কি মিলবে গোল্ডেন বুট? জানুন নিয়ম
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে গোল করলেও কি মিলবে গোল্ডেন বুট? জানুন নিয়ম