হাইকোর্টে একদিনে ৭৮৫৩ পুরোনো মামলা নিষ্পত্তির রেকর্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৪ জুলাই ২০২৬, ০৫:২৩ আপডেট : ২৪ জুলাই ২০২৬, ০৫:২৩

মামলাজট কমাতে চলমান বিশেষ উদ্যোগের অংশ হিসেবে হাইকোর্ট বিভাগে এক কার্যদিবসে ৭ হাজার ৮৫৩টি পুরোনো ক্রিমিনাল বিবিধ (মিস) মামলা নিষ্পত্তি হয়েছে। একদিনে এতসংখ্যক পুরোনো ক্রিমিনাল বিবিধ মামলা নিষ্পত্তির ক্ষেত্রে এটিই নতুন রেকর্ড।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাইকোর্ট বিভাগের ১০টি ক্রিমিনাল মোশন বেঞ্চে বৃহস্পতিবার এসব মামলা নিষ্পত্তি করা হয়।

এতে আরও বলা হয়, পুরোনো মামলা নিষ্পত্তির বিশেষ কার্যক্রম শুরুর পর এ পর্যন্ত প্রতি সপ্তাহে একদিন করে মোট ৯ কার্যদিবসে ৩৫ হাজার ৭৯২টি পুরোনো ক্রিমিনাল বিবিধ মামলা নিষ্পত্তি হয়েছে। একই সময়ে পুরোনো ক্রিমিনাল বিবিধ ও রিট মামলা মিলিয়ে মোট নিষ্পত্তি হয়েছে ৪২ হাজার ৬৯৯টি মামলা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান বিচারপতির নির্দেশনায় হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন ও রিট মোশন বেঞ্চে দীর্ঘদিনের পুরোনো মামলা অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির বিশেষ কার্যক্রম চলমান রয়েছে। বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা, মামলাজট কমানো এবং বিচারব্যবস্থার গতিশীলতা বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

গত ৭ মে থেকে হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন ও রিট মোশন বেঞ্চগুলো প্রতি সপ্তাহের নির্দিষ্ট দিনে পুরোনো ক্রিমিনাল বিবিধ ও রিট মামলা নিষ্পত্তির বিশেষ কার্যক্রম শুরু করে। এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

/বিআই/এম/
সম্পর্কিত
মৃত দুই জনপ্রতিনিধির বিরুদ্ধে মামলা, একজনের স্ত্রী ওসিকে বললেন ‘কবরে তদন্ত করেন’
ইজিবাইকে পাচার হচ্ছিল ৫৮ বস্তা সরকারি চাল, আটক ৩ চালক
জয়পুরহাটে ১৩ মামলার আসামি গ্রেফতার, বাড়িতে মিললো মার্কিন পিস্তল
সর্বশেষ খবর
রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে ‘পেট্রোল বোমা’ নিক্ষেপ-গুলিবর্ষণ
রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে ‘পেট্রোল বোমা’ নিক্ষেপ-গুলিবর্ষণ
স্থানীয় এলসিতে সুইফটের বিকল্প ‘বার্তা’, বছরে সাশ্রয় হবে ৬০ লাখ ডলার
স্থানীয় এলসিতে সুইফটের বিকল্প ‘বার্তা’, বছরে সাশ্রয় হবে ৬০ লাখ ডলার
‘হামজা আমার অনুপ্রেরণা’
‘হামজা আমার অনুপ্রেরণা’
কাশবনে সবাই ছবি তোলে, মৌসুম শেষ হলে কাশবনের কি হয়
কাশবনে সবাই ছবি তোলে, মৌসুম শেষ হলে কাশবনের কি হয়
সর্বাধিক পঠিত
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর বাধা, আওয়ামী লীগ নেতাকে আটক না করেই ফিরে গেলো পুলিশ
লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর বাধা, আওয়ামী লীগ নেতাকে আটক না করেই ফিরে গেলো পুলিশ