শাহজালালে উন্নত জাতের গাঁজাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৫ জুলাই ২০২৬, ০৩:০৮আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০৩:০৮

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ড থেকে আমদানিকৃত বিপুল পরিমাণ উন্নত জাতের গাঁজাসহ মো. জুলফিকার মোল্লা (৩৩) নামের এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)।  

শুক্রবার (২৪ জুলাই) বিকালে বিমানবন্দরের নিচ তলায় আগমনী হলের গ্রীন চ্যানেলে কাস্টমস চেকিংয়ের সময় তাকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি) এসব তথ্য নিশ্চিত করেছে। 

জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সার্কেলের পরিদর্শক শাহরিয়া শারমিনের নেতৃত্বে একটি বিশেষ টিম দুপুর দেড়টার দিকে  শাহজালাল বিমানবন্দরের গ্রীন চ্যানেলে অবস্থান নেয়। এই সময় ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের (ফ্লাইট নম্বর- টিজি৩২১) একটি ফ্লাইটে আসা ভারতীয় নাগরিক মো. জুলফিকার মোল্লাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরবর্তীকালে উপস্থিত সাক্ষী এবং বিমানবন্দর কর্তৃপক্ষের সামনে তার ট্রাভেল ট্রলি ব্যাগ তল্লাশি করে কাপড়ের নিচে সুকৌশলে লুকানো ২১টি পলি প্যাকেটে মোট ১১ কেজি ৮০০ গ্রাম উন্নত জাতের গাঁজা উদ্ধার করা হয়।  

এই সময় তার কাছ থেকে ২১টি প্যাকেটে মোট ১১ কেজি ৮০০ গ্রাম গাঁজা,  ১টি ভারতীয় পাসপোর্ট, ১টি বোর্ডিং কার্ড। ১টি ওপ্পো স্মার্টফোন (জিও ইন্ডিয়া সিমসহ) জব্দ করা হয়।  

ডিএনসি জানায়, গ্রেফতারকৃত আসামি মো. জুলফিকার মোল্লা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলার রাজারহাট থানার বাসিন্দা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর), বিমানবন্দর সার্কেলের পরিদর্শক  শাহরিয়া শারমিন বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেছে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, বাংলাদেশে ২-৩ দিন অবস্থান করে তার ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল। অবৈধ মাদকদ্রব্যের বিস্তার রোধে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ডিএনসি’র গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 

/আইএ/এসটি/ 
সম্পর্কিত
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৮, মামলা ৫০
বাড্ডায় অটোরিকশাচালককে হত্যা করে মাটিচাপা, আটক ২
এমপি নজরুলের ভিডিওকাণ্ডে গ্রেফতার রাকিবুলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
সর্বশেষ খবর
জেলের জালে ধরা পড়লো ‘সুন্দর’ মাছটি, পরে জানা গেলো বিরল
জেলের জালে ধরা পড়লো ‘সুন্দর’ মাছটি, পরে জানা গেলো বিরল
দেশকে এগিয়ে নিতে এনসিপিকে সমর্থন দিন, আমরা প্রতারণা করবো না: হাসনাত
দেশকে এগিয়ে নিতে এনসিপিকে সমর্থন দিন, আমরা প্রতারণা করবো না: হাসনাত
দুই কেজির এক ইলিশ প্রায় ৭ হাজার টাকায় বিক্রি, কত পড়লো মণ
দুই কেজির এক ইলিশ প্রায় ৭ হাজার টাকায় বিক্রি, কত পড়লো মণ
ইউপি সদস্য মহিলা লীগ নেত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার 
ইউপি সদস্য মহিলা লীগ নেত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার 
সর্বাধিক পঠিত
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
অবশেষে আলোচিত সেই প্রকৌশলী দম্পতিকে দুই সিটিতে বদলি
অবশেষে আলোচিত সেই প্রকৌশলী দম্পতিকে দুই সিটিতে বদলি
প্রেমিকার জন্য স্পেনের রাজকন্যাকে কি প্রত্যাখ্যান করেছেন গাভি
প্রেমিকার জন্য স্পেনের রাজকন্যাকে কি প্রত্যাখ্যান করেছেন গাভি
সাবেক রাষ্ট্রপতি হিসেবে যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন
সাবেক রাষ্ট্রপতি হিসেবে যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন
এটাই কি ‘শতাব্দীর সেরা বিবাহবিচ্ছেদ’
এটাই কি ‘শতাব্দীর সেরা বিবাহবিচ্ছেদ’