রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৪২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে দায়ের করা হয়েছে ৫০টি মামলা। ডিএমপি মিডিয়া বিষয়টি নিশ্চিত করেছে।
গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ২৮ জন, লালবাগ বিভাগে ৩৩ জন, ওয়ারী বিভাগে ৮৬ জন, মতিঝিল বিভাগে ৬৫ জন, তেজগাঁও বিভাগে ৪৫ জন, মিরপুর বিভাগে ৭০ জন, গুলশান বিভাগে ৩৯ জন এবং উত্তরা বিভাগে ৬২ জন রয়েছেন।
অভিযানকালে তাদের হেফাজত থেকে ১৮ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ২ হাজার ১২০টি ইয়াবা, ৩৫৩ বোতল ফেন্সিডিল, ৩ গ্রাম হেরোইন, ৮টি মোবাইল ফোন, একটি ক্যাপ, একটি ব্যাগ, একটি র্যাবের পরিচয়পত্র, তিনটি ওয়াকিটকি, ১০ টাকার নোট দিয়ে তৈরি একটি ইয়াবা সেবনের পাইপ, একটি ইয়াবা সেবনের ফয়েল পেপার (গলিত আলামতযুক্ত), একটি কালো মাটির কলকি, একটি লোহার তৈরি ধারালো কাটার, এক টুকরা কাঠ এবং একটি গাড়ি উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।









