ইউপি সদস্য মহিলা লীগ নেত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার 

বরিশাল প্রতিনিধি
২৫ জুলাই ২০২৬, ০২:২৪ আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০৫:১৮

বরিশালের আগৈলঝাড়ায় মহিলা লীগের এক নেত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। 

নিহত শিলা ইসলাম (৩৫) আগৈলঝাড়া উপজেলা মহিলা লীগের‌ শ্রম বিষয়ক সম্পাদক এবং উপজেলার গৈলা ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের ইউপি সদস্য ছিলেন।

শুক্রবার রাতে শীলাকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তার স্বামী আগৈলঝাড়ার সেরাল গ্রামের শফিকুল ইসলাম মারুফ সেরনিয়াবাত একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। শিলা ইসলাম ছিলেন মারুফ সেরনিয়াবাতের দ্বিতীয় স্ত্রী। শিলার দুই কন্যাসন্তান রয়েছে।

শিলার বাবা আব্দুস সালাম হাওলাদার বাংলা ট্রিবিউনকে বলেছেন, কারণে- অকারণে স্বামী মারুফ সেরনিয়াবাত প্রায়ই শিলাকে মারধর করতো। শুক্রবার বিকাল ৩টার দিকে সেরাল গ্রামের ভাড়া বাসায় শিলার ওপর অমানুষিক নির্যাতন চালায় মারুফ। নির্যাতন সইতে না পেরে ওই বাসার দরজা বন্ধ করে শিলা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে প্রতিবেশীরা দরজা ভেঙে শিলাকে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে প্রথমে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে আশঙ্কাজনক অবস্থায় শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন উল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। শনিবার সকালে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহে তিনি আত্মহত্যা করেছেন। এখন পর্যন্ত শিলার পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। 

/এএম/
সম্পর্কিত
তিন ভাইবোনসহ ৪ জনের মৃত্যু: ডাকলেও সহায়তা নেননি ট্রলারের মাঝি
নদী থেকে ৩ ভাইবোনের লাশ উদ্ধার, এখনও নিখোঁজ বাবা
রাজধানীতে পরিত্যক্ত টয়লেট থেকে কি‌শো‌রের অর্ধগলিত লাশ উদ্ধার
সর্বশেষ খবর
সালমান মুক্তাদিরের স্টুডিও ও ভবনে হামলা-ভাঙচুর, ১৩ জনের নামে মামলা
সালমান মুক্তাদিরের স্টুডিও ও ভবনে হামলা-ভাঙচুর, ১৩ জনের নামে মামলা
ছয় ফ্র‍্যাঞ্চাইজি নিয়ে ক্রিকেটের নতুন ফরম্যাট ঘোষণা, কবে থেকে শুরু?
ছয় ফ্র‍্যাঞ্চাইজি নিয়ে ক্রিকেটের নতুন ফরম্যাট ঘোষণা, কবে থেকে শুরু?
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
সোহরাওয়ার্দী উদ্যানে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার ৩ সাংবাদিক
সোহরাওয়ার্দী উদ্যানে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার ৩ সাংবাদিক
সর্বাধিক পঠিত
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত