মাঠ পর্যায়ের কর্মকর্তাদের যে নির্দেশনা দিলো পুলিশ সদর দফতর

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৯ জুলাই ২০২৬, ১৯:০২আপডেট : ২৯ জুলাই ২০২৬, ১৯:০২

প্রত্যেকটি মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে অপরাধীদের আইনের আওতায় আনার জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। 

অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলামের সভাপতিত্বে বুধবার (২৯ জুলাই) পুলিশ হেডকোয়ার্টার্সে ভার্চুয়ালি অনুষ্ঠিত মাসিক (জুন, ২০২৬) অপরাধ পর্যালোচনা সভায় এমন নির্দেশনা দেওয়া হয়।  

সভায় মেট্রোপলিটন পুলিশ, এসবি, পিবিআই, সিআইডি, টুরিস্ট পুলিশ, হাইওয়ে পুলিশ, এপিবিএন, রেলওয়ে পুলিশ, রেঞ্জ ও জেলার কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত ছিলেন। পুলিশ হেডকোয়ার্টার্স প্রান্তে ছিলেন ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ আবু সুফিয়ান, ডিআইজি (অপারেশনস) মো. রেজাউল করিম এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

অতিরিক্ত আইজি বলেন, “অপরাধ যেন না বাড়তে পারে সেজন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।” তিনি হত্যা, ধর্ষণ, ডাকাতি ও অপহরণ ইত্যাদি মামলা নিবিড়ভাবে তদন্ত করে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশনা দেন।  

সভায় গত জুন মাসের গুরুত্বপূর্ণ ঘটনাসহ সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এছাড়া ডাকাতি, দস্যুতা, খুন, ধর্ষণ ও অপহরণ মামলা, মুলতবি গ্রেফতারি পরোয়ানা, তদন্ত ও বিচারের ফলাফল, সাজার হার ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। 

/এসএনকে/এসটি/ 
সম্পর্কিত
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
এবার বাহুবলে এনসিপির নেতাদের আটকে দিলো পুলিশ, রাস্তায় বসে পড়লেন তারা
পুলিশের সঙ্গে হাসনাত-সারজিস-নাসীরুদ্দীনের ধাক্কাধাক্কি
সর্বশেষ খবর
যে কারণে চীনা হিউম্যানয়েড রোবট নিষিদ্ধ করলো যুক্তরাষ্ট্র
পাকিস্তানের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ 
বোয়িং-এয়ারবাসকে টেক্কা দিতে অভিনব উড়োজাহাজ বানাচ্ছে জেটজিরো
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
সর্বাধিক পঠিত
২৩ বছর ধরে বন্ধ কারখানা এখন রফতানিমুখী, চাকরি পেলো ৩৫০০ মানুষ
ফেসবুকে ইলিশ বিক্রির নামে প্রতারণা, অবশেষে ধরা পড়লো প্রতারক
একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার আট প্রকল্প অনুমোদন
নাসীরুদ্দীন-সারজিসের ওপর হামলা কেন, যা বলছেন স্থানীয় বিএনপি নেতারা
এক ক্লিকেই করদাতার সব তথ্য, এনবিআরকে নতুন রোডম্যাপ দিলো আইএমএফ