বেইলি রোডে আগুনে ৪৬ মৃত্যু: আত্মসমর্পণের পর দুই আসামির জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৯ জুলাই ২০২৬, ২০:০৬ আপডেট : ২৯ জুলাই ২০২৬, ২০:০৬

রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজ ভবনে আগুনে ৪৬ জনের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন দুই আসামি।

বুধবার (২৯ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন আমিন মোহাম্মদ ফাউন্ডেশনের স্বত্বাধিকারী মো. রমজানুল হক নিহাদ এবং ফুকো রেস্টুরেন্টের স্বত্বাধিকারী রাসেল আহম্মেদ।

নিহাদের পক্ষে অ্যাডভোকেট জাহিদ হাসান এবং রাসেলের পক্ষে অ্যাডভোকেট প্রদীপ রঞ্জন দেবনাথ শুনানি করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন বলে জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই শাহ আলম।

এর আগে, গত ১৯ এপ্রিল গ্রিন কোজি কটেজে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় ভবনটিতে থাকা বিভিন্ন রেস্টুরেন্টের মালিকসহ ২২ জনের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র আমলে নেন আদালত। পলাতক থাকায় সেদিন ১৩ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

মামলার তদন্ত শেষে গত ২ এপ্রিল সিআইডির পরিদর্শক শাহজালাল মুন্সী আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি রাত পৌনে ১০টার দিকে বেইলি রোডের সাততলা গ্রিন কোজি কটেজ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জন নিহত হন। নিহতদের মধ্যে ২০ জন পুরুষ, ১৮ জন নারী এবং ৮ জন শিশু ছিলেন। এ ঘটনায় জীবিত উদ্ধার করা হয় ৭৫ জনকে।

অগ্নিকাণ্ডের ঘটনায় রমনা মডেল থানার এসআই মোহাম্মদ শহিদুল ইসলাম মামলা করেন। পরে মামলার তদন্তভার সিআইডির কাছে হস্তান্তর করা হয়।

/এআই/এম/
সম্পর্কিত
বেইলি রোডে আগুন: জামিন আবেদন করে প্রত্যাহার হাক্কা রেস্টুরেন্ট মালিকের
বেইলি রোডে আগুন: হাক্কার আদিবের জামিন, আত্মসমর্পণের আবেদন প্রত্যাহার নিহাদের
বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় ২২ জনকে আসামি করে চার্জশিট 
সর্বশেষ খবর
৬৪ বড় ভাইয়ের নিয়ন্ত্রণে ২০০ কিশোর গ্যাং, সেভেন স্টারে আলোচিত বগা
৬৪ বড় ভাইয়ের নিয়ন্ত্রণে ২০০ কিশোর গ্যাং, সেভেন স্টারে আলোচিত বগা
মেসির ১১০০ মিলিয়ন ডলারের সাম্রাজ্য, মাঠের বাইরের আয়ই-বা কত?
মেসির ১১০০ মিলিয়ন ডলারের সাম্রাজ্য, মাঠের বাইরের আয়ই-বা কত?
চাঁদা না পেয়ে মাছের খামারে ভাঙচুর ও বিষ প্রয়োগ, বিএনপি নেতা গ্রেফতার
চাঁদা না পেয়ে মাছের খামারে ভাঙচুর ও বিষ প্রয়োগ, বিএনপি নেতা গ্রেফতার
বিমানের জানালার কাচ গোলাকার হয় কেন?
বিমানের জানালার কাচ গোলাকার হয় কেন?
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ