আদালত নিয়ে দায়িত্বশীল সংবাদ প্রকাশের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৯ জুলাই ২০২৬, ২০:৪৩আপডেট : ২৯ জুলাই ২০২৬, ২০:৪৩

আদালতসংক্রান্ত তথ্য প্রকাশে কোনও ধরনের বিভ্রান্তি সৃষ্টি না করতে আইন সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

বুধবার (২৯ জুলাই) সুপ্রিম কোর্টস্থ নিজ কার্যালয়ে আইন, বিচার ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) নতুন কমিটির সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

রুহুল কুদ্দুস কাজল বলেন, আদালতকেন্দ্রিক সাংবাদিকতার সঙ্গে যুক্তদের পেশাগত দক্ষতা ও দায়িত্ববোধ রয়েছে। তাই বিচারিক কার্যক্রম ও লিখিত আদেশের বাইরে কোনো তথ্য প্রকাশের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা প্রয়োজন। তিনি বলেন, দীর্ঘদিন আদালত কভার করতে গিয়ে আইন সাংবাদিকদের নিজস্ব একটি ‘এক্সপার্টিজ’ তৈরি হয়েছে। তারা জানেন আদালতের কার্যক্রমের কোন অংশ প্রকাশ করা যায় এবং লিখিত রায় বা আদেশের বাইরে কোন বিষয় জনসমক্ষে আনা সমীচীন নয়। তিনি বলেন, ‘আপনারা নিজেরাই অনেক ক্ষেত্রে সেলফ সেন্সরশিপ অনুসরণ করেন। আমি বিশ্বাস করি, ল’ রিপোর্টার্স ফোরামের সদস্যরা এ বিষয়ে সবসময় দায়িত্বশীল থাকবেন।

ল’ রিপোর্টার্স ফোরাম সভাপতি মুহাম্মদ ইয়াছিন ও সাধারণ সম্পাদক আরাফাত মুন্নার নেতৃত্বে অনুষ্ঠিত এই সংগঠনের সহসভাপতি আবু সালেহ রনি, যুগ্ম সম্পাদক তানভীর আহমেদ, অর্থ সম্পাদক মনজুর হোসাইন, সাংগঠনিক সম্পাদক আহমেদ আল আমীন, দপ্তর সম্পাদক মাহমুদুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদুল বাশার এবং কার্যনির্বাহী সদস্য ইলিয়াস সরকার ও এস এম নূর মোহাম্মদ উপস্থিত ছিলেন।

এ সময় ল’ রিপোর্টার্স ফোরাম নেতারা দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টের এজলাসে গণমাধ্যমকর্মীদের প্রবেশ না করতে পারার বিষয়ে অ্যাটর্নি জেনারেলের দৃষ্টি আকর্ষণ করেন। এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, আমি দায়িত্ব নেওয়ার পরই প্রধান বিচারপতির কাছে এ বিষয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেছিলাম। সিনিয়র আইনজীবীরাও আমার সঙ্গে একই দাবি জানিয়েছেন। বিষয়টি আবারও প্রধান বিচারপতির নজরে আনা হবে।

 

/বিআই/এম/
সম্পর্কিত
সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী 
সাংবাদিকের কাজ তথ্য দেওয়া, অ্যাক্টিভিস্ট হওয়া নয়: তথ্যমন্ত্রী
সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
৬ বছরের শিশুকে ধর্ষণ: আসামির যাবজ্জীবন, তিন লাখ টাকা অর্থদণ্ড
টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ২৩০ ধাপ লাফ দিলেন সূর্যবংশী
গুম প্রতিরোধ আইনের খসড়ায় মতামতের সময় ১ দিন, ‘প্রহসন’ বলছে টিআইবি
অনলাইনে ফি আদায়ে কুমিল্লা সিটি কর্পোরেশন ও সোনালী ব্যাংকের সমঝোতা
সর্বাধিক পঠিত
২৩ বছর ধরে বন্ধ কারখানা এখন রফতানিমুখী, চাকরি পেলো ৩৫০০ মানুষ
ফেসবুকে ইলিশ বিক্রির নামে প্রতারণা, অবশেষে ধরা পড়লো প্রতারক
নাসীরুদ্দীন-সারজিসের ওপর হামলা কেন, যা বলছেন স্থানীয় বিএনপি নেতারা
এক ক্লিকেই করদাতার সব তথ্য, এনবিআরকে নতুন রোডম্যাপ দিলো আইএমএফ
যুক্তরাজ্যে ঘুরতে রিপ টাইডের কবলে বাংলাদেশি পরিবার: তৃতীয় সদস্যের মৃত্যু