পুরুষ নির্যাতন দমন আইন চাওয়া রিটের আদেশের তারিখ ধার্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০২৬, ১৩:৩৬আপডেট : ৩০ জুলাই ২০২৬, ১৩:৩৬

‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে করা রিটের ওপর আগামী ৬ আগস্ট আদেশের দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট। বুধবার (২৯ জুলাই) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন রিটকারী আইনজীবী কাজী ইলিয়াসুর রহমান। রিটে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব এবং আইন মন্ত্রণালয় সচিবকে বিবাদী করা হয়।

রিট আবেদনে বলা হয়, ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়ন করা হলে আইনের সমতা ও ন্যায়বিচার নিশ্চিত হবে এবং বিদ্যমান আইন, বিশেষ করে ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন’ এর সম্ভাব্য অপব্যবহারের কারণে পুরুষদের হয়রানির ঝুঁকি কমবে বলে আবেদনকারী মনে করেন। এ কারণে ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ নামে নতুন একটি আইন প্রণয়নের নির্দেশনা চাওয়া হয়।

রিটে আরও বলা হয়, ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন’ এবং ‘যৌতুক আইন’ এর অপব্যবহারের মাধ্যমে পুরুষদের অপ্রয়োজনীয় হয়রানি থেকে সুরক্ষা দিতে ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত এবং আইনগতভাবে অকার্যকর ঘোষণা করা হবে না এ বিষয়ে রুল জারির আবেদন জানানো হয়।

একইসঙ্গে, পুরুষদের অপ্রয়োজনীয় হয়রানি থেকে সুরক্ষার লক্ষ্যে ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কেন নির্দেশ দেওয়া হবে না, সে বিষয়েও রুল জারির আবেদন করা হয়েছে।

/বিআই/আরকে/
সম্পর্কিত
চেক ডিজঅনার মামলার মূল উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট 
নির্দিষ্ট মামলা না থাকলে শ্যোন অ্যারেস্ট নয়, হাইকোর্টের আদেশ স্থগিত
অর্থঋণ আইনের নিলাম চ্যালেঞ্জে রিট গ্রহণযোগ্য নয় : হাইকোর্টের রায়
সর্বশেষ খবর
শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার, হাজির করা হলো ট্রাইব্যুনালে
শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার, হাজির করা হলো ট্রাইব্যুনালে
বাংলাদেশি পাসপোর্টে বাড়ছে ভ্রমণের সুযোগ
বাংলাদেশি পাসপোর্টে বাড়ছে ভ্রমণের সুযোগ
হজের টিকিটের দাম কমানোসহ আরও যেসব উদ্যোগের কথা জানালেন প্রতিমন্ত্রী 
হজের টিকিটের দাম কমানোসহ আরও যেসব উদ্যোগের কথা জানালেন প্রতিমন্ত্রী 
বিএনপির ভেতরে থাকা সুপ্ত স্বৈরতন্ত্রের প্রকাশ ঘটেছে হবিগঞ্জে: ইসলামী আন্দোলন
বিএনপির ভেতরে থাকা সুপ্ত স্বৈরতন্ত্রের প্রকাশ ঘটেছে হবিগঞ্জে: ইসলামী আন্দোলন
সর্বাধিক পঠিত
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
টানা ২৪ ঘণ্টা উড্ডয়ন: দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইটের বিশ্বরেকর্ড
টানা ২৪ ঘণ্টা উড্ডয়ন: দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইটের বিশ্বরেকর্ড