আসামির কাছ থেকে ঘুষ, চাকরি হারালেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০২ আগস্ট ২০২৬, ২২:৪৩আপডেট : ০২ আগস্ট ২০২৬, ২২:৪৩

মাদক মামলার এক আসামির কাছ থেকে ১৫ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মারফিয়া আফরোজকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।

বিভাগীয় তদন্তে তার বিরুদ্ধে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রবিবার (২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ে কর্মরত থাকাকালে একটি মাদক মামলার আসামি মো. রমিজ উদ্দিনের কাছ থেকে ১৫ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় মারফিয়া আফরোজ হাতেনাতে ধরা পড়েন।

পরে তার কর্মস্থলে তল্লাশি চালিয়ে সংশ্লিষ্ট ব্যক্তির স্বাক্ষর করা একাধিক চেকপাতাসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।

এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে মামলা করে। একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করে।

বিভাগীয় তদন্তে তার বিরুদ্ধে আনা দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ প্রমাণিত হয়। প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষে তাকে সরকারি চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিভাগীয় কার্যক্রম চলাকালে মারফিয়া আফরোজকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রধান কার্যালয়ে সংযুক্ত রাখা হয়েছিল। চূড়ান্ত আদেশের মাধ্যমে এখন তাকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

/জেইউ/এম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্যাসিস্টের ফটোকপি বিএনপি সরকার: জামায়াত আমির
ফ্যাসিস্টের ফটোকপি বিএনপি সরকার: জামায়াত আমির
২৫ যাত্রী নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়লো বাস
২৫ যাত্রী নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়লো বাস
বিচারপতিদের জন্য ‘রিসার্চ অ্যান্ড রেফারেন্স অফিসার’ নিয়োগের নির্দেশনা চেয়ে রিট
বিচারপতিদের জন্য ‘রিসার্চ অ্যান্ড রেফারেন্স অফিসার’ নিয়োগের নির্দেশনা চেয়ে রিট
কাজের জট কমাতে ‘ক্র্যাশ প্রোগ্রামে’ যাচ্ছে দুদক
কাজের জট কমাতে ‘ক্র্যাশ প্রোগ্রামে’ যাচ্ছে দুদক
সর্বাধিক পঠিত
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
কখন বুঝবেন ‘চাকরিটা এবার ছাড়ার সময় হয়েছে’
কখন বুঝবেন ‘চাকরিটা এবার ছাড়ার সময় হয়েছে’
অভাবের সংসার থেকে বাংলাদেশ টেস্ট দলে, মুশফিকের সংগ্রামের গল্প
অভাবের সংসার থেকে বাংলাদেশ টেস্ট দলে, মুশফিকের সংগ্রামের গল্প
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব
একের পর এক কারখানা বন্ধ করে ব্যবসা ‘গুটিয়ে নিচ্ছে’ এস আলম গ্রুপ
একের পর এক কারখানা বন্ধ করে ব্যবসা ‘গুটিয়ে নিচ্ছে’ এস আলম গ্রুপ