গুম-খুনের অভিযোগে জিয়াউল-তারেক সাঈদকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৪ আগস্ট ২০২৬, ১৬:৫৬আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ১৬:৫৬

আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি নেতাদের গুম ও বিচারবহির্ভূত হত্যার অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদকে আগামী ১০ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।

ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের শুনানি করেন প্রসিকিউটর শাইখ মাহদী। এ সময় তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, ফারুক আহমাদসহ অন্যান্য প্রসিকিউটর।

শুনানিতে প্রসিকিউশন দুই মামলার তদন্তের অগ্রগতি তুলে ধরে জিয়াউল আহসান ও তারেক সাঈদের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারির আবেদন জানায়। আদালত আবেদন মঞ্জুর করে আগামী ১০ আগস্ট তাদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন। বর্তমানে তারা অন্য মামলায় গ্রেফতার রয়েছেন।

প্রসিকিউশন জানায়, ২০১৩ সালের ১৫ ডিসেম্বর লক্ষ্মীপুরে বিএনপি নেতা আবদুল মান্নান, জহিরুল ইসলাম সুমন ও আসাদুজ্জামান বাবুলকে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা সাজিয়ে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে। একই বছরের ২৭ নভেম্বর কুমিল্লার লাকসামে বিএনপি নেতা সাইফুল ইসলাম হিরু ও হুমায়ুন কবির পারভেজকে গুম করা হয় বলেও তদন্তে উঠে এসেছে।

প্রসিকিউশনের দাবি, চলমান তদন্তে এসব ঘটনার সঙ্গে জিয়াউল আহসান ও তারেক সাঈদের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থেই তাদের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট চেয়ে আবেদন করা হয়।

/বিআই/এম/
সম্পর্কিত
নতুন শুল্ক নিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২৫ অঙ্গরাজ্যের মামলা
বিদ্বেষমূলক বক্তব্য ছাড়া শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর
মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ নেতার বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু
সর্বশেষ খবর
মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছে সরকার
মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছে সরকার
‘বড় ছেলে’র বাজিমাত, ‘ছোট ছেলে’ কতদূর যাবে?
‘বড় ছেলে’র বাজিমাত, ‘ছোট ছেলে’ কতদূর যাবে?
দক্ষিণ কোরিয়ার বিশাল বাজারে বাংলাদেশের জন্য খুললো নতুন দুয়ার
দক্ষিণ কোরিয়ার বিশাল বাজারে বাংলাদেশের জন্য খুললো নতুন দুয়ার
এক জেলার ৫ হাসপাতাল বন্ধ ঘোষণা
এক জেলার ৫ হাসপাতাল বন্ধ ঘোষণা
সর্বাধিক পঠিত
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
তুলে দেওয়া হচ্ছে প্যাডেল রিকশা, আসছে লিথিয়ামের ই-রিকশা, পাচ্ছেন যারা
তুলে দেওয়া হচ্ছে প্যাডেল রিকশা, আসছে লিথিয়ামের ই-রিকশা, পাচ্ছেন যারা
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’