‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘিরে নাশকতার কোনও তথ্য নেই: ডিবি 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৪ আগস্ট ২০২৬, ২২:১২আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ২২:১৫

জুলাই গণঅভ্যুত্থান দিবস (৫ আগস্ট) ঘিরে ঢাকায় নাশকতার সুনির্দিষ্ট কোনও তথ্য নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম।  

মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান। 

শফিকুল ইসলাম বলেন, “এখন পর্যন্ত ৫ আগস্ট ঘিরে নাশকতার কোনও সুনির্দিষ্ট তথ্য আমাদের কাছে নেই। তবে দিনটি গুরুত্বপূর্ণ হওয়ায় ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন স্থানে কর্মসূচি রয়েছে, সেসব কর্মসূচি ঘিরেও পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হবে।” 

রাজধানীর বিভিন্ন স্থানে রাজনৈতিক দলের মধ্যে সংঘর্ষ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকতেই পারে। ভিন্নমতের কারণে সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। তবে এসব ঘটনাকে নাশকতার সঙ্গে মিলিয়ে দেখা ঠিক হবে না।” 

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে বোমাসদৃশ বস্তু উদ্ধারের বিষয়ে জানতে চাইলে ডিএমপির এই কর্মকর্তা বলেন, “এই ঘটনাগুলো নিয়ে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট তদন্ত করছে। একই সঙ্গে আমদের ছায়া তদন্তও চলছে। দেশে অস্থিতিশীলতা সৃষ্টি, জনমনে আতঙ্ক ছড়ানো কিংবা বাংলাদেশকে জঙ্গিবাদ-সংশ্লিষ্ট রাষ্ট্র হিসেবে উপস্থাপনের অপচেষ্টা থাকতে পারে। এসব বিষয় আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।” 

তিনি বলেন, “ডিএমপি সবসময় সতর্ক রয়েছে। যেকোনও পরিস্থিতি মোকাবিলায় আমাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।” 

/এসএনকে/এসটি/ 
সম্পর্কিত
ডিবি হেফাজতে যুবকের মৃত্যুর ঘটনায় ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল
জুলাইকে ভুলিয়ে দেওয়ার সংগ্রাম শুরু হয়েছে: জামায়াত আমির
পুলিশের বাড়তি সতর্কতা নিয়ে যা বললেন ডিবি প্রধান
সর্বশেষ খবর
ইয়েমেন উপকূলে হামলায় ডুবলো ভারতীয় জাহাজ, ১৪ নাবিক উদ্ধার
ইয়েমেন উপকূলে হামলায় ডুবলো ভারতীয় জাহাজ, ১৪ নাবিক উদ্ধার
রবীন্দ্র সরোবরে ‘দ্য সাউন্ড অব জুলাই’ কনসার্ট অনুষ্ঠিত 
রবীন্দ্র সরোবরে ‘দ্য সাউন্ড অব জুলাই’ কনসার্ট অনুষ্ঠিত 
মানবপাচারকারীদের প্রতারণার নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ 
মানবপাচারকারীদের প্রতারণার নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ 
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
সর্বাধিক পঠিত
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’
আর্জেন্টিনার মিডফিল্ডারকে পেতে দুই ক্লাবের লড়াই 
আর্জেন্টিনার মিডফিল্ডারকে পেতে দুই ক্লাবের লড়াই 
‘১০০ শতাংশ’ দাবিতে ডাবরের মধু-ঘি বিক্রিতে নিষেধাজ্ঞা
‘১০০ শতাংশ’ দাবিতে ডাবরের মধু-ঘি বিক্রিতে নিষেধাজ্ঞা
লোকসংগীত শিল্পী মুজিব পরদেশী কারাগারে  
লোকসংগীত শিল্পী মুজিব পরদেশী কারাগারে