পাসপোর্ট অফিসে অভিযান, ‘দালাল চক্রের’ ১৩ সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ আগস্ট ২০২৬, ২৩:৪৬আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ২৩:৪৬

রাজধানীর উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে অভিযান চালিয়ে গ্রেফতারের পর ১৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তারা দালাল চক্রের সক্রিয় সদস্য বলে জানিয়েছে র‌্যাব-১। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। র‌্যাব-১ এর মিডিয়া বিভাগ এসব তথ্য নিশ্চিত করেছে।

র‌্যাব জানায়, পাসপোর্ট অফিসে দালালের দৌরাত্ম্য সাধারণ মানুষকে চরম দুর্ভোগে ফেলছে। দালালদের দৌরাত্ম্য থেকে সাধারণ মানুষকে পরিত্রাণ দিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১ নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে র‌্যাব-১ এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ  উত্তরা পশ্চিম থানাধীন আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত পেনাল কোড ১৬০ এর ১৮৮ ধারা মোতাবেক পাসপোর্ট অফিসের সামনে থেকে দালাল চক্রের সক্রিয় সদস্য মো. ফেরদাউসকে (২৩) গ্রেপ্তারের পর সাতদিন, মো. আরিফ হোসেনকে (৪০) সাতদিন, অনিক রহমান পরশ ওরফে রকিকে (২০) ১০ দিন, মো. ইউসুফকে (২১) ১০ দিন, মো. রহিদুল ইসলামকে (২৩) ১০ দিন, মো. হানিফকে (৪২)  ২০ দিন, মো. খোরশেদ আলমকে (৪০) ১৫ দিন, মো. রাসেল মিয়াকে (৪৯) ১৫ দিন, মো. জুয়েল রানাকে (৩২) ৫ দিন, মো. ইসমাইল হোসেনকে (২৪) ১০ দিন, মো. মমিনকে (২২) ২০ দিন, শ্রাবনী আক্তার অনুকে (২৩) ১০ দিন এবং মো. ওমর সানিকে (৩২) ১০ দিনের সাজা দেওয়া হয়েছে। 

র‌্যাব আরও জানায়, সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে ১২ জন পুরুষকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় করাগার এবং ও একজন নারী সদস্যকে গাজীপুর কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে।

/আইএ/আইএএম/
সম্পর্কিত
প্রযুক্তি ও আধুনিক সেবায় বদলে গেছে সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের চিত্র
উত্তরার আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
ভারতে ভ্রমণ ভিসা চালু হওয়ায় হিলিতে বেড়েছে রাজস্ব আয়
সর্বশেষ খবর
জাতিসংঘে তারেক রহমানের অভিষেক, যে দুই কারণে ‘তাৎপর্যপূর্ণ’
জাতিসংঘে তারেক রহমানের অভিষেক, যে দুই কারণে ‘তাৎপর্যপূর্ণ’
সোনা জিতলে ভারতের পদক নাকভির হাতেই? যা বলছে এশিয়ান গেমসের নিয়ম
সোনা জিতলে ভারতের পদক নাকভির হাতেই? যা বলছে এশিয়ান গেমসের নিয়ম
নায়িকা হওয়ার আগে কীসে সেরা ছিলেন দীপিকা
নায়িকা হওয়ার আগে কীসে সেরা ছিলেন দীপিকা
আজ কেমন থাকবে আবহাওয়া
আজ কেমন থাকবে আবহাওয়া
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
অপ্রতিম হত্যার রহস্য উদঘাটন করেছে বলে দাবি পুলিশের
অপ্রতিম হত্যার রহস্য উদঘাটন করেছে বলে দাবি পুলিশের