রাজধানীতে নির্মাণাধীন ভবনের নামাজের ঘরে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০২৬, ২০:৫৮আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ২০:৫৮

রাজধানীর খিলগাঁওয়ের উত্তর নন্দীপাড়ার ৬ নম্বর রোডের একটি নির্মাণাধীন ভবন থেকে মো. আরিফ সরদার (২২) নামের এক রাজমিস্ত্রি ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৫ আগস্ট) বেলা ১১টার দিকে উত্তর নন্দীপাড়ার ৬ নম্বর রোড এলাকার নূর টাওয়ার সংলগ্ন একটি নির্মাণাধীন ১০ তলা ভবন থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম জানান, ভবনের ছাদের ওপর তৈরি নামাজের কক্ষে ফ্যানের হুকের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ ময়নাতদন্তের জন্য বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

প্রাথমিকভাবে ‘আত্মহত্যা’ মনে হলেও তদন্ত সাপেক্ষে ও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে বলেও উল্লেখ করেন তিনি।

মৃত আরিফ সরদার জামালপুর জেলার ইসলামপুর থানার পোড়ারচর সরদারপাড়া এলাকার আলম সরদারের ছেলে। বর্তমানে সবুজবাগবাগের মানিকদিয়া চেয়ারম্যান বাড়ি এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।

/এআইবি/এসএনকে/ইউএস/
সম্পর্কিত
মোহাম্মদপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু
রাজধানীতে একদিনে গ্রেফতার ৪১৮, বিদেশি পিস্তলসহ যা যা উদ্ধার হলো
বংশালে জুয়ার আসর থেকে ১৫ জন গ্রেফতার
সর্বশেষ খবর
নান্দাইলে জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের পুনর্বাসনে একাধিক ঘোষণা তথ্য প্রতিমন্ত্রীর
নান্দাইলে জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের পুনর্বাসনে একাধিক ঘোষণা তথ্য প্রতিমন্ত্রীর
জুলাই যোদ্ধা ও বৈষম্যবিরোধী নেতাকে মারধর করে অনুষ্ঠান থেকে বের করে দিলেন বিএনপির নেতাকর্মীরা
জুলাই যোদ্ধা ও বৈষম্যবিরোধী নেতাকে মারধর করে অনুষ্ঠান থেকে বের করে দিলেন বিএনপির নেতাকর্মীরা
রিপাবলিক বাংলা ছাড়লেন বিতর্কিত সাংবাদিক ময়ূখ রঞ্জন
রিপাবলিক বাংলা ছাড়লেন বিতর্কিত সাংবাদিক ময়ূখ রঞ্জন
বিশেষভাবে তৈরি জ্যাকেটে ফেনসিডিল পাচার করতো তারা
বিশেষভাবে তৈরি জ্যাকেটে ফেনসিডিল পাচার করতো তারা
সর্বাধিক পঠিত
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়