কারাগার থেকে অসুস্থ হয়ে ঢামেকে আসা সেই আ.লীগ নেতা মারা গেছেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০২৬, ২২:১৫ আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ২২:৩১

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় পটুয়াখালী সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান (৪৮) মারা গেছেন।

বুধবার (৫ আগস্ট) বিকাল ৩টা ২৫ মিনিটে ঢামেক হাসপাতালের পুরাতন বার্ন ইউনিটের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রের (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত মিজানুর রহমানের ভাগনে সিরাজ মুন্সী জানান, একটি মামলায় আটক হয়ে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দি ছিলেন। গত ৯ জুন কারাগারে থাকা অবস্থায় মস্তিষ্কে রক্তক্ষরণজনিত রোগে (স্ট্রোক) আক্রান্ত হন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশক্রমে কারারক্ষীরা তাকে ঢামেক হাসপাতালের পুরাতন বার্ন ইউনিটের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করেন।

তিনি আরও জানান, গত ৩০ জুলাই ২০২৬ আদালত থেকে তিনি জামিনে মুক্তি পান। তবে শারীরিক অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে হাসপাতালেই ভর্তি রাখা হয়েছিল।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মৃত মিজানুর রহমান পটুয়াখালী সদর উপজেলার ডিবুরিয়াপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে।

/এসএন‌কে/ইউএস/
সম্পর্কিত
মণিপুরে ভেজাল মদ পানে ১৫ জনের মৃত্যু
কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণ: মায়ের পর মারা গেলো শিশু মাহাদ
শ্বশুরবাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো প্রকৌশলীর
সর্বশেষ খবর
রেকর্ডের পথে রোনালদো, জয় হাতছাড়া আল নাসরের
রেকর্ডের পথে রোনালদো, জয় হাতছাড়া আল নাসরের
মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেফতার আওয়ামী লীগ নেতা
মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেফতার আওয়ামী লীগ নেতা
মণিপুরে ভেজাল মদ পানে ১৫ জনের মৃত্যু
মণিপুরে ভেজাল মদ পানে ১৫ জনের মৃত্যু
ইয়েমেনে সৌদি জোটের হামলা, নিহত ৪১
ইয়েমেনে সৌদি জোটের হামলা, নিহত ৪১
সর্বাধিক পঠিত
পদত্যাগ করলেন গোপালগঞ্জ জামায়াতের এক নেতা, বললেন ‘আমার পক্ষে সম্ভব নয়’
পদত্যাগ করলেন গোপালগঞ্জ জামায়াতের এক নেতা, বললেন ‘আমার পক্ষে সম্ভব নয়’
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
মজুরি বাড়ানোর প্রস্তাবে বিজিএমইএর ৬ আপত্তি, সামনে আনলো ২৮৭ কারখানা বন্ধের তথ্য
মজুরি বাড়ানোর প্রস্তাবে বিজিএমইএর ৬ আপত্তি, সামনে আনলো ২৮৭ কারখানা বন্ধের তথ্য
দেশে এলে শেখ হাসিনার জন্য দুটি জায়গা প্রস্তুত: হাবিব উন নবী খান
দেশে এলে শেখ হাসিনার জন্য দুটি জায়গা প্রস্তুত: হাবিব উন নবী খান
গোপালগঞ্জে থানা পুড়িয়ে দেওয়া নিয়ে যা বললেন আইজিপি
গোপালগঞ্জে থানা পুড়িয়ে দেওয়া নিয়ে যা বললেন আইজিপি