গাবতলীতে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৯ আগস্ট ২০২৬, ০০:৫৭আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ০০:৫৭

মিরপুরের গাবতলীতে দীপনগর মাছের আড়তের পাশে এলাকায় (মাছবাহী) ফ্রিজিং গাড়ি মেরামতের সময়ে সিলিন্ডার বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পাশে দাড়িয়ে থাকা ইমরান (২৫) নামের একজন নিহত হয়েছেন। তিনি ছিলেন কোল্ড স্টোরেজের কর্মী। একই সঙ্গে এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।   

শনিবার (০৮ আগস্ট) রাতে ঘটনাটি ঘটে।   

ঘটনার পর পর গুরুতর আহত অবস্থায় ইমরানকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক রাত ১০টা ৩৪ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।  

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি দারুসসালাম থানাকে অবগত করা হয়েছে।  

উল্লেখ্য, নিহত ইমরান নড়াইলের লোহাগড়া উপজেলার সারোয়ার মোল্লার ছেলে।  

আহত ফারুক হোসেন (৪০) (অবসরপ্রাপ্ত সার্জেন্ট) মাছের কোল্ড স্টোরেজের সিএ এসডি, গাড়ির ড্রাইভার ময়মনসিংহ গফরগাঁও উপজেলার কসুপাড়া গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।  

হাসপাতালে নিয়ে আসা উদ্ধারকারী  মো. সবুজ জানান, দীপনগর এলাকায় কোল্ড স্টোরেজের সামনে মাছ বহনকারী ফ্রিজিং গাড়ি মেরামত করছিল। হঠাৎ সেখানে বিস্ফোরণ ঘটে, ধারণা করা হচ্ছে, গাড়ির সিলিন্ডারটি বিস্ফোরিত হয়।  

এতে আশে-পাশে থাকা বেশ কয়েকজন আহত হয় বলেও জানান তিনি। বলেন, “আমরা গুরুতর আহত ইমরানসহ দু’জনকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে, সেখানকার চিকিৎসক ইমরানকে মৃত বলে জানান।”  

উল্লেখ্য, আহত ফারুক (৪০) চিকিৎসাধীন রয়েছেন। 

/আইএ/এআইবি/এসটি/  
সম্পর্কিত
কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
এত অভিযান-গ্রেফতারের পরও কেন ‘অনিরাপদ’ ঢাকা?
ঝালাইয়ের সময় সিলিন্ডার বিস্ফোরণ, প্রাণ গেলো ওয়েল্ডিং মিস্ত্রির
সর্বশেষ খবর
১৪ মাস পর সিলেটে ফের করোনা শনাক্ত 
১৪ মাস পর সিলেটে ফের করোনা শনাক্ত 
কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
‘যৌন ডাক্তার’ ট্যাগ ও ‘ফেসবুকে ওষুধ বিক্রি’ নিয়ে মুখ খুললেন তাসনিম জারা
‘যৌন ডাক্তার’ ট্যাগ ও ‘ফেসবুকে ওষুধ বিক্রি’ নিয়ে মুখ খুললেন তাসনিম জারা
এত অভিযান-গ্রেফতারের পরও কেন ‘অনিরাপদ’ ঢাকা?
এত অভিযান-গ্রেফতারের পরও কেন ‘অনিরাপদ’ ঢাকা?
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
প্রদর্শনীতে মুজিব থাকলেও জিয়া না থাকার কারণ জানালেন জামায়াত আমির
প্রদর্শনীতে মুজিব থাকলেও জিয়া না থাকার কারণ জানালেন জামায়াত আমির
বঙ্গোপসাগরে এক জালেই ধরা পড়লো ৪৮ লাখ টাকার ইলিশ
বঙ্গোপসাগরে এক জালেই ধরা পড়লো ৪৮ লাখ টাকার ইলিশ
পাঁচ তারকা হোটেলে অভিযান, পাওয়া গেলো পচা মাংস ও মেয়াদোত্তীর্ণ দুধ
পাঁচ তারকা হোটেলে অভিযান, পাওয়া গেলো পচা মাংস ও মেয়াদোত্তীর্ণ দুধ
জামায়াত আমিরের বাসায় মুক্তিযুদ্ধের ইতিহাস উপস্থাপন নিয়ে বিতর্ক
জামায়াত আমিরের বাসায় মুক্তিযুদ্ধের ইতিহাস উপস্থাপন নিয়ে বিতর্ক