৯টিতে জামিনের পর নতুন মামলায় গ্রেফতার সাবেক প্রতিমন্ত্রী ফরহাদের স্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০২৬, ১৫:৩৪আপডেট : ১২ আগস্ট ২০২৬, ১৫:৩৪

৯ মামলায় জামিনের পর নতুন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনেরর স্ত্রী ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সৈয়দ মোনালিসা ইসলামকে।

তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (১২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান জুলাই আন্দোলনের সময় ঢাকার নিউ মার্কেট এলাকায় আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন।  

মোনালিসা ইসলামের আইনজীবী তরিকুল ইসলাম এ তথ্য জানান।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পরিদর্শক আমজাদ হোসেন তালুকদার গত ৭ অগাস্ট মোনালিসা ইসলামকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। আদালত শুনানির দিন রাখেন বুধবার। এদিন তাকে ভার্চুয়ালি গ্রেফতার দেখানো হয়।

অ্যাডভোকেট তরিকুল ইসলাম বলেন, ‘মেহেরপুরের আট মামলায় এবং ঢাকায় করা দুদকের এক মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান মোনালিসা ইসলাম। তিনি যখনই কারামুক্ত হবে ঠিক তখনই মুক্তি আটকাতে তাকে এই হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। আজ ভার্চুয়ালি তাকে গ্রেফতার দেখানো হয়েছে; যার কারণে তার মুক্তি আটকে গেলো।’

মামলার বিবরণ থেকে জানা গেছে, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই বিকাল ৫টায় নিউমার্কেটের ১ নম্বর গেটের সামনে হামলাকারীদের গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন নিহতের শ্যালক আব্দুর রহমান।

গত বছরের ১৬ ফেব্রুয়ারি গভীর রাতে ঢাকার ইস্কাটন রোডের একটি বাড়ি থেকে মোনালিসা ইসলামকে গ্রেফতার করে পুলিশ।

/এআই /আরকে/
সম্পর্কিত
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বুইশ্যার ৭ সহযোগী গ্রেফতার
কারাগারের মানুষ বাইরের মানুষের চেয়ে ভালো: রিয়া চক্রবর্তী
সালমান শাহর ভাইকে হত্যার হুমকি, অভিযোগ আলমগীর কুমকুমের
সর্বশেষ খবর
হাইকোর্টের ৫ কর্মচারী বরখাস্ত, একজনের বেতন স্থগিত
হাইকোর্টের ৫ কর্মচারী বরখাস্ত, একজনের বেতন স্থগিত
নির্ধারিত এলাকার বাইরে ব্যবসা করতে পারবেন না হকাররা: ডিএসসিসি প্রশাসক
নির্ধারিত এলাকার বাইরে ব্যবসা করতে পারবেন না হকাররা: ডিএসসিসি প্রশাসক
লম্বা ফ্লাইটে অস্বস্তি এড়াতে সঙ্গে রাখবেন যে ৫ জিনিস
লম্বা ফ্লাইটে অস্বস্তি এড়াতে সঙ্গে রাখবেন যে ৫ জিনিস
সাঁকো ভেঙে পড়লেন জামায়াতের নেতাকর্মীরা, অল্পের জন্য রক্ষা পেলেন এমপি
সাঁকো ভেঙে পড়লেন জামায়াতের নেতাকর্মীরা, অল্পের জন্য রক্ষা পেলেন এমপি
সর্বাধিক পঠিত
ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্রে মোসাদের সফর, মুখ খুললেন সাবেক প্রধান
ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্রে মোসাদের সফর, মুখ খুললেন সাবেক প্রধান
আগামীকাল স্কুল-কলেজে ছুটি
আগামীকাল স্কুল-কলেজে ছুটি
সাভারে একটি ভবন ঘিরে রেখেছে এসএসইউ, যা জানালো পুলিশ
সাভারে একটি ভবন ঘিরে রেখেছে এসএসইউ, যা জানালো পুলিশ
সাভারে বাড়ি ঘিরে অভিযান, আটক আরিফ সম্পর্কে যা জানা গেলো
সাভারে বাড়ি ঘিরে অভিযান, আটক আরিফ সম্পর্কে যা জানা গেলো
কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন: ফোনালাপে পরশকে বলেছিলেন কাদের
কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন: ফোনালাপে পরশকে বলেছিলেন কাদের