ট্রাফিক আইন ভাঙায় ঢাকায় একদিনে ১৭৩০ মামলা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০২৬, ১৭:৩৮আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ১৭:৩৮

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ৭৩০টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

সোমবার (১৭ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকায় দিনব্যাপী অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৯টি বাস, ২টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ৫টি সিএনজি ও ৩৪টি মোটরসাইকেলসহ মোট ১৩৬টি মামলা করা হয়েছে।

ট্রাফিক-লালবাগ বিভাগে ১৩টি বাস, ৮টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ১১টি সিএনজি ও ৭৬টি মোটরসাইকেলসহ মোট ১৪১টি মামলা করা হয়েছে।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৮টি বাস, ৩টি ট্রাক, ২৪টি কাভার্ডভ্যান, ৫২টি সিএনজি ও ১২০টি মোটরসাইকেলসহ মোট ৩০৭টি মামলা হয়েছে।

ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৩টি বাস, ১৭টি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ৩৯টি মোটরসাইকেলসহ মোট ১৫২টি মামলা করা হয়েছে।

ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৩টি বাস, ২টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ২২টি সিএনজি ও ৮৯টি মোটরসাইকেলসহ মোট ১৭৪টি মামলা করা হয়েছে।

ট্রাফিক-মিরপুর বিভাগে ১৭টি বাস, ১৭টি ট্রাক, ৩১টি কাভার্ডভ্যান, ৪৪টি সিএনজি ও ১৪৪টি মোটরসাইকেলসহ মোট ৩৫৪টি মামলা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ২২টি বাস, ২টি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ৩০টি সিএনজি ও ৮৪টি মোটরসাইকেলসহ মোট ২৬২টি মামলা করা হয়েছে।

ট্রাফিক-গুলশান বিভাগে ৩৯টি বাস, ৪টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি ও ৫৩টি মোটরসাইকেলসহ মোট ২০৪টি মামলা হয়েছে।

এছাড়া অভিযানকালে ৫৮৯টি গাড়ি ডাম্পিং এবং ৩৪৮টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

/আইএ/এম/
সম্পর্কিত
ডিএমপির অভিযানে ৪৮৮ জন গ্রেফতার, ৫৫টি মামলা
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৪, মামলা ৫২
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
সর্বশেষ খবর
মনোনয়ন প্রত্যাহার করেননি কেউ, রাষ্ট্রপতি নির্বাচনে ‘ভোটের লড়াই’
মনোনয়ন প্রত্যাহার করেননি কেউ, রাষ্ট্রপতি নির্বাচনে ‘ভোটের লড়াই’
যুক্তরাষ্ট্রজুড়ে মেক্সিকান খাবারের সেরা ১০ রেস্তোরাঁ
যুক্তরাষ্ট্রজুড়ে মেক্সিকান খাবারের সেরা ১০ রেস্তোরাঁ
ফারুক অভিনীত কালজয়ী ৫ সিনেমা
ফারুক অভিনীত কালজয়ী ৫ সিনেমা
ঋণনির্ভরতা কমিয়ে নিজস্ব অর্থায়নে উন্নয়নই লক্ষ্য: আমির খসরু
ঋণনির্ভরতা কমিয়ে নিজস্ব অর্থায়নে উন্নয়নই লক্ষ্য: আমির খসরু
সর্বাধিক পঠিত
মহিষগুলোর কষ্ট দেখে কষ্ট পেতো গ্রামের লোকও, অবশেষে উদ্ধার
মহিষগুলোর কষ্ট দেখে কষ্ট পেতো গ্রামের লোকও, অবশেষে উদ্ধার
ব্যাংকের বাইরে টাকা জমানোর নতুন সুযোগ, ১০ শতাংশ বরাদ্দ শুধু ব্যক্তিদের 
ব্যাংকের বাইরে টাকা জমানোর নতুন সুযোগ, ১০ শতাংশ বরাদ্দ শুধু ব্যক্তিদের 
লোডশেডিং ও গ্যাস সংকট নিয়ে মিছিল শুরুর আগেই বৈষম্যবিরোধী ৩ নেতা আটক
লোডশেডিং ও গ্যাস সংকট নিয়ে মিছিল শুরুর আগেই বৈষম্যবিরোধী ৩ নেতা আটক
ঢাকায় এসে ক্যানিজিয়া বললেন, পেলে-ম্যারাডোনা-মেসি তিন জনই সর্বকালের সেরা  
ঢাকায় এসে ক্যানিজিয়া বললেন, পেলে-ম্যারাডোনা-মেসি তিন জনই সর্বকালের সেরা  
প্রেম নাকি পরিবারের পছন্দে বিয়ে—কোনটিতে ভালোবাসা বেশি? গবেষণায় চমকপ্রদ তথ্য
প্রেম নাকি পরিবারের পছন্দে বিয়ে—কোনটিতে ভালোবাসা বেশি? গবেষণায় চমকপ্রদ তথ্য