যুব মহিলা লীগের সহসভাপতি মোনালিসা ইসলামের ৩ দিনের রিমান্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২০ আগস্ট ২০২৬, ১৫:৪০আপডেট : ২০ আগস্ট ২০২৬, ১৫:৪০

জুলাই আন্দোলনের সময় ঢাকার নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনেরর স্ত্রী ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সৈয়দ মোনালিসা ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। 

তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ রিমান্ডের আদেশ দেন। 

মোনালিসা ইসলামের আইনজীবী তরিকুল ইসলাম এই তথ্য জানান।

গত ১২ আগস্টের মামলায় মোনালিসা ইসলামকে গ্রেফতার দেখানো হয়। পরদিন জিজ্ঞাসাবাদের জন্য তার ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পরিদর্শক আমজাদ হোসেন তালুকদার। আদালত আসামির উপস্থিতি শুনানির দিন রাখেন বৃহস্পতিবার। 

এদিন শুনানিকালে মোনালিসা ইসলামকে আদালতে হাজির করা হয়। তার পক্ষে তরিকুল ইসলাম রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করে বলেন, “ঘটনা ২০২৪ সালের ১৯ জুলাই। তিনি যে ঘটনার সঙ্গে জড়িত সিসিটিভির ফুটেজ বা ডকুমেন্ট কিছু দিতে পারেনি। আমি ঘটনাস্থলে ছিলাম না।” 

তিনি বলেন, “৯ মামলায় জামিনের পর এই আসামির বেলবন্ড ফার্নিশ করি। পরে ১২ আগস্ট তাকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়। এভাবে একের পর এক গ্রেফতার দেখালে তো সারাজীবন কারাগারে থাকতে হবে। তার চার বছরের একটা বাচ্চা দুই বছর মা ছাড়া। রিমান্ডে নেওয়ার মত যৌক্তিকতা নাই। রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করছি।” 

শুনানি নিয়ে আদালত আদেশ অপেক্ষমাণ রাখেন। পরে আদালত তার তিন দিনের রিমান্ডের আদেশ দেয়। 

শুনানিকালে কাঠগড়ায় দাঁড়ানো মোনালিসা ইসলামকে অশ্রুসিক্ত দেখা যায়।

মামলার বিবরণ থেকে জানা যায়, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই বিকাল ৫টায় নিউমার্কেটের ১ নম্বর গেটের সামনে  হামলাকারীদের গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন নিহতের শ্যালক আব্দুর রহমান। 

গত বছরের ১৬ ফেব্রুয়ারি গভীর রাতে ঢাকার ইস্কাটন রোডের একটি বাড়ি থেকে মোনালিসা ইসলামকে গ্রেফতার করে পুলিশ। 

/এআই/এসটি/ 
সম্পর্কিত
সর্বশেষ খবর
৪টা পর্যন্ত ভোট দিতে আসেননি রুমিন ফারহানা ও গাজী নজরুল
৪টা পর্যন্ত ভোট দিতে আসেননি রুমিন ফারহানা ও গাজী নজরুল
ইউরোপে তীব্র তাপপ্রবাহ ও দাবানল, বদলে যাচ্ছে পর্যটকদের ভ্রমণ পরিকল্পনা
ইউরোপে তীব্র তাপপ্রবাহ ও দাবানল, বদলে যাচ্ছে পর্যটকদের ভ্রমণ পরিকল্পনা
শিবিরের জয়জয়কার হওয়া সেই রাকসুতে ৬১ লাখ টাকা ব্যয়ের হিসাব নেই
শিবিরের জয়জয়কার হওয়া সেই রাকসুতে ৬১ লাখ টাকা ব্যয়ের হিসাব নেই
বিএসআইসির  ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হলেন ওয়াইজ রহিম
বিএসআইসির  ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হলেন ওয়াইজ রহিম
সর্বাধিক পঠিত
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন