মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 

বাংলা ট্রিবিউন ডেস্ক 
২০ আগস্ট ২০২৬, ০৮:৩২আপডেট : ২০ আগস্ট ২০২৬, ০৮:৩২

‘আজকে শেষবারের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বলে বিদায় নিচ্ছি’— এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সদ্য বিদায়ী মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বুধবার (১৯ আগস্ট) দিবাগত মধ্যরাতে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা লেখেন।  

এই পোস্টে গিয়ে কমেন্ট করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।  

কমেন্টে তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ‘সম্মানিত মহাসচিব’ উল্লেখ করে লেখেন, “বাংলাদেশের রাজনীতিতে আপনি সর্বজন শ্রদ্ধেয়, সজ্জন একজন রাজনীতিবিদ। দল-মত নির্বিশেষে আপনি মানুষের কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্ব।  

“ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ লড়াইয়ে আপনার সংগ্রাম, ত্যাগ আমাদেরকে অনুপ্রাণিত করেছে, দৃষ্টান্ত স্থাপন করেছে।   

“মহান সৃষ্টিকর্তা আপনাকে সম্মানিত করেছেন। আপনার এই নতুন পথচলা ভালোর জন্য হোক, ইনসাফ প্রতিষ্ঠার জন্য হোক, বাংলাদেশের মর্যাদা প্রতিষ্ঠা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য হোক।”  

সবশেষে তিনি লেখেন, “আপনার জন্য অনেক দুআ ও শুভকামনা।”  

উল্লেখ্য, দেশের ২৩তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবারের (২০ আগস্ট) নির্বাচনের জন্য অপেক্ষা করতে হলেও সংখ্যাগরিষ্ঠ দলের প্রার্থী হিসেবে তিনিই নির্বাচিত হচ্ছেন, এটি প্রায় নিশ্চিত। এরই মধ্যে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন, নির্বাচনের পরপরই বিজয়ী প্রার্থীর নামের গেজেট প্রকাশ করা হবে এবং পরদিন শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতি শপথ পাঠ করবেন। এর আগে গত ১৩ আগস্ট রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পাওয়ার পরপরই দলের মহাসচিবের পদ ছাড়েন মির্জা ফখরুল।  

/এসটি/ 
সম্পর্কিত
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
৩৫ বছর পর ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচন
মির্জা ফখরুলের শূন্যতা কীভাবে পূরণ করবে বিএনপি
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের ফ্লাইটে নতুন পরিবর্তন, বাংলাদেশি যাত্রীদের কী জানা দরকার
মধ্যপ্রাচ্যের ফ্লাইটে নতুন পরিবর্তন, বাংলাদেশি যাত্রীদের কী জানা দরকার
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে সাতক্ষীরার নিহত দুই জনের বিষয়ে যা জানা গেলো
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে সাতক্ষীরার নিহত দুই জনের বিষয়ে যা জানা গেলো
জ্বালানি আমদানির খরচে রেকর্ড, এক বছরে বেড়েছে দ্বিগুণের বেশি
জ্বালানি আমদানির খরচে রেকর্ড, এক বছরে বেড়েছে দ্বিগুণের বেশি
বাংলাদেশ স্কাউটসে ২৩ জন নিয়োগ, আজ থেকে আবেদন শুরু
বাংলাদেশ স্কাউটসে ২৩ জন নিয়োগ, আজ থেকে আবেদন শুরু
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক