পুলিশের সোর্স পরিচয়ে প্রতারণাকারী গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২২ আগস্ট ২০২৬, ১৮:৩০আপডেট : ২২ আগস্ট ২০২৬, ১৮:৩০

রাজধানীর পল্টন এলাকায় পুলিশের সোর্স পরিচয়ে প্রতারণার অভিযোগে মো. নজির হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পল্টন মডেল থানার পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 শুক্রবার (২১ আগস্ট) পল্টন এলাকায় অভিযান চালিয়ে নজির হোসেনকে গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নিয়াজ মেহেদী জানান, ‘গ্রেফতারের পর নজির হোসেনকে মতিঝিল বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হয়। ভ্রাম্যমাণ আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন।’

তিনি বলেন, ‘নজির হোসেন দীর্ঘদিন ধরে নিজেকে পুলিশের সোর্স পরিচয় দিয়ে বিভিন্নভাবে প্রতারণা করছিলেন। বিশেষ করে মতিঝিল, পল্টন ও স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতকেন্দ্রিক বিভিন্ন মামলার আসামির স্বজনদের সঙ্গে যোগাযোগ করতেন তিনি।’

তিনি আরও বলেন, ‘মামলায় সহায়তা, জামিন করিয়ে দেওয়া, সাজা কমিয়ে দেওয়াসহ বিভিন্ন ধরনের সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে আসামিদের স্বজনদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতেন।’

/এসএনকে/এনআই/
সম্পর্কিত
চাঁদাবাজ-সন্ত্রাসীদের না ধরলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজধানীতে গ্রেফতার আরও ৪৮২, সবচেয়ে বেশি কোন এলাকায়?
চোরের উৎপাত বন্ধে থানার সামনে গ্রামবাসীর বিক্ষোভ
সর্বশেষ খবর
নতুন আসা কার্গো জাহাজে কিছুটা স্বস্তি, কমবে কি গ্যাস সংকট?
নতুন আসা কার্গো জাহাজে কিছুটা স্বস্তি, কমবে কি গ্যাস সংকট?
শহীদ মিনারে ‘রাষ্ট্র সংস্কার আন্দোলন’র কর্মসূচিতে নিষেধাজ্ঞার নিন্দা যুক্তফ্রন্টের
শহীদ মিনারে ‘রাষ্ট্র সংস্কার আন্দোলন’র কর্মসূচিতে নিষেধাজ্ঞার নিন্দা যুক্তফ্রন্টের
জাতীয় দলের ক্যাম্প ২৭ আগস্ট, ফের পেছালো ঘরোয়া ফুটবল মৌসুম
জাতীয় দলের ক্যাম্প ২৭ আগস্ট, ফের পেছালো ঘরোয়া ফুটবল মৌসুম
শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উদ্যোগ
শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উদ্যোগ
সর্বাধিক পঠিত
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
এক মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী?
এক মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী?
মধ্যরাতে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নিয়ে যা লিখলেন প্রধানমন্ত্রী
মধ্যরাতে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নিয়ে যা লিখলেন প্রধানমন্ত্রী