শাহজালাল বিমানবন্দর এলাকা থেকে ৪০ ভবঘুরে-ভিক্ষুক আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০২৬, ১৯:৪৮আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ১৯:৪৮

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে ৪০ জন ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে ডিএমপির বিমানবন্দর থানা পুলিশ।

সোমবার (২৪ আগস্ট) বিমানবন্দর গোলচত্বর, বিআরটিএ স্টেশন, বিমানবন্দর রেলস্টেশন এলাকা, পুলিশ বক্সের আশপাশ, বিমানবন্দরের প্রবেশপথ এবং ভিআইপি রোডে এ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

বিমানবন্দর থানা পুলিশ বলছে, বিমানবন্দর এলাকায় ভবঘুরে ও ভিক্ষুকদের উৎপাত দীর্ঘদিনের সমস্যা। এতে দেশি-বিদেশি যাত্রীদের চলাচলে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছিল। এ সমস্যা নিরসনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটক ৪০ জনের মধ্যে ১৫ জন শিশু, ২ জন নারী এবং ২৩ জন প্রাপ্তবয়স্ক পুরুষ রয়েছেন। আটক শিশুদের মিরপুরের শিশু-কিশোর আশ্রয়কেন্দ্রে এবং প্রাপ্তবয়স্কদের স্পেশাল কোর্টে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ আরও জানায়, গত কয়েকদিনে ধারাবাহিক অভিযান পরিচালনা করে আরও প্রায় ২৮৮ জন ভবঘুরে ও ভিক্ষুককে আটক করা হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত ৩২৮ জনকে আটক করা হয়েছে। আটক শিশুদের শিশু-কিশোর আশ্রয়কেন্দ্র, মিরপুরে এবং প্রাপ্তবয়স্কদের স্পেশাল কোর্টের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিমানবন্দর এলাকায় যাত্রীদের নির্বিঘ্ন চলাচল ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

/আইএ/ইউএস/
সম্পর্কিত
কীভাবে মিলে গেলো পুলিশ কর্মকর্তা ও আসামির শার্ট?
মানবপাচার সিন্ডিকেটের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার ৫১ বাংলাদেশি পাসপোর্ট
চেকপোস্টে জিজ্ঞাসাবাদের পর বাসায় গিয়ে মিললো বিদেশি অস্ত্র, গ্রেফতার ৬
সর্বশেষ খবর
এআই ব্যবহারে আরও দক্ষ হবে সরকার, সহজ হবে নাগরিক সেবা: জনপ্রশাসন উপদেষ্টা
এআই ব্যবহারে আরও দক্ষ হবে সরকার, সহজ হবে নাগরিক সেবা: জনপ্রশাসন উপদেষ্টা
কীভাবে মিলে গেলো পুলিশ কর্মকর্তা ও আসামির শার্ট?
কীভাবে মিলে গেলো পুলিশ কর্মকর্তা ও আসামির শার্ট?
‘শিক্ষার্থীদের কাছ থেকে শিক্ষকদের শেখার মানসিকতা রাখতে হবে’ 
‘শিক্ষার্থীদের কাছ থেকে শিক্ষকদের শেখার মানসিকতা রাখতে হবে’ 
জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণ কবে থেকে, ফি কত
জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণ কবে থেকে, ফি কত
সর্বাধিক পঠিত
জেলেদের সঙ্গে ট্রলারেই দুপুরের খাবার খেলেন প্রতিমন্ত্রী
জেলেদের সঙ্গে ট্রলারেই দুপুরের খাবার খেলেন প্রতিমন্ত্রী
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
মাজারের সেই কুমির এখন কক্সবাজারে
মাজারের সেই কুমির এখন কক্সবাজারে
‘হানিট্র্যাপ’ কেলেঙ্কারি: ওসি জাহেদুল ইসলামকে বদলি
‘হানিট্র্যাপ’ কেলেঙ্কারি: ওসি জাহেদুল ইসলামকে বদলি
টাকার অভাব নেই, কমেছে সুদহার: তবু ঋণ নিচ্ছেন না উদ্যোক্তারা 
টাকার অভাব নেই, কমেছে সুদহার: তবু ঋণ নিচ্ছেন না উদ্যোক্তারা