প্রবাসীর ৪০ লাখ টাকার স্বর্ণ ছিনতাই, বিএনপি-ছাত্রদল ২ নেতা গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০২৬, ২৩:৫৬আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ২৩:৫৬

প্রবাসীর পাঠানো প্রায় ৪০ লাখ টাকা মূল্যের ২০০ গ্রাম স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগে রাজধানীর বিমানবন্দর থানা পুলিশ বিএনপি ও ছাত্রদলের দুই নেতাকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ৯৫ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার দুজন হলেন আব্দুর রউফ ও আল আমিন শান্ত। রউফ বিমানবন্দর থানার একটি ওয়ার্ড বিএনপির সভাপতি এবং শান্ত বিমানবন্দর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক।

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় উত্তরা ১ নম্বর সেক্টর থেকে তাদের গ্রেফতার করা হয়। রবিবার তাদের একদিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম তালুকদার বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, ‘স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে আমরা দুজনকে গ্রেফতার করেছি। তাদের রাজনৈতিক পরিচয় রয়েছে। তবে যেহেতু তারা ছিনতাইয়ের সঙ্গে জড়িত, সেহেতু তাদের ছিনতাইকারী হিসেবে গ্রেফতার করা হয়েছে। এখানে রাজনৈতিক পরিচয় আমার কাছে মুখ্য নয়।’

পুলিশ জানায়, নরসিংদীর রায়পুরার মালয়েশিয়া প্রবাসী মো. কাউসার তার ভাইয়ের জন্য এক ব্যক্তির কাছে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের ২০০ গ্রাম স্বর্ণালংকার পাঠান। বোনের বিয়ে ও পরিবারের ব্যবহারের জন্য তিনি এসব স্বর্ণ পাঠান।

গত শুক্রবার (২৮ আগস্ট) রাত ৮টার দিকে সুমন ও তার বন্ধু রোহান চৌধুরী তার কাছ থেকে স্বর্ণালংকারগুলো গ্রহণ করেন। পরে ভাড়া করা একটি মাইক্রোবাসে করে কাওলায় গিয়ে নামার সময় কয়েকজন তাদের ঘিরে ধরেন। একপর্যায়ে তাদের মারধর করে ভয়ভীতি দেখিয়ে সঙ্গে থাকা ২০০ গ্রাম স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয়।

এ ঘটনায় করা মামলায় আব্দুর রউফ (৪০), রিপন (২৭), আল আমিন শান্ত (২৭) ও রুবেল (৩২) নামে চারজনকে আসামি করা হয়। শনিবার রউফ ও শান্তকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে ৯৫ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মামলার চার আসামিই বিএনপি ও ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত। রউফ বিমানবন্দর থানার একটি ওয়ার্ড বিএনপির সভাপতি, শান্ত বিমানবন্দর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং রিপন বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি। রুবেলও স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত।

/আইএ/ইউএস/
সম্পর্কিত
চট্টগ্রামের কারাগারে ১৯৮ বিদেশি, কীভাবে দেশে এলেন তারা?
অশ্লীল কনটেন্ট তৈরির অভিযোগে শিক্ষকতা করা স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
মিছিলের প্রস্তুতির অভিযোগে আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী গ্রেফতার, ৩টি মাইক্রোবাস জব্দ
সর্বশেষ খবর
ঠোঁটে লাগাচ্ছেন, কিন্তু জানেন তো লিপস্টিকে কী আছে?
ঠোঁটে লাগাচ্ছেন, কিন্তু জানেন তো লিপস্টিকে কী আছে?
ফোনে স্পাইওয়্যার ঢুকেছে কি না বুঝবেন যেসব লক্ষণে
ফোনে স্পাইওয়্যার ঢুকেছে কি না বুঝবেন যেসব লক্ষণে
মক্কার আকাশে হুথি ড্রোন, ভূপাতিত করলো সৌদি আরব
মক্কার আকাশে হুথি ড্রোন, ভূপাতিত করলো সৌদি আরব
পাবনায় শিশুর বস্তাবন্দি টুকরো করা লাশ উদ্ধার
পাবনায় শিশুর বস্তাবন্দি টুকরো করা লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার